ড্র প্রথম সেমিফাইনাল, আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান-নর্থইস্ট ইউনাইটেড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ড্র প্রথম সেমিফাইনাল, আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান-নর্থইস্ট ইউনাইটেড। গ্রুপ লীগ পেরিয়ে চূড়ান্ত ধাপে এসে পড়েছে এবারের ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল)। তিনবারের চ্যাম্পিয়ন এটিকে ছাড়াও সেমিফাইনাল খেলছে মুম্বাই, গোয়া ও নর্থইস্ট ইউনাইটেড। গতকাল প্রথম সেমিফাইনালে ২ বার এগিয়ে গিয়েও জয় অধরা রয়ে গেল এফসি গোয়ার। সেমি ফাইনালে প্রথম লেগের খেলায় এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ শেষ হল ২-২ সমতায়। কিন্তু এই ম্যাচ মুম্বইয়ের অ্য়াওয়ে ম্যাচ হওয়ায়, দ্বিতীয় লেগের খেলায় অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজে কিছুটা এগিয়ে থাকল সার্জিও লোবেরার দল।

আরও পড়ুনঃ রত্নাদেবী ‘মানসিক ভারসাম্যহীন’! ভোটের মুখে ফের কাদা ছোড়াছুড়ি রত্না- শোভনের

এদিন ম্যাচে গোয়ার হয়ে দুটি গোল করেন ইগর অ্যাঙ্গুলো ও স্যাভিওর গামা। মুম্বই সিটি এফসির হয়ে দুটি গোল করেন হুগো বোমাস ও মউরতাদা ফল।ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে দুই দল। কিন্তু ম্যাচের ২০ মিনিটেই পেনাল্টি পায় এফসি গোয়া। সেই সুযোগ কাজে লাগাতে একেবারেই ভুল করেননি ইগর অ্যাঙ্গুলো। এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের মাত্রা বেড়ায় মুম্বইও। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে মুম্বইকে সমতায় ফেরান হুগো বোমাস। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও, প্রথমার্ধে আর গোল হয়নি। ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয় সূচক গোলের জন্য ঝাপায় দুই দলই। ম্যাচের ৫৯ মিনিটে ফের লিড পায় এফসি গোয়া।

সেভিয়ার গামার গোলে এগিয়ে যায় জুয়ান ফেরান্ডোর দল। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোয়া। ২ মিনিটের মধ্যেই গোল করে ফের মুম্বইকে সমতায় ফিরিয়ে দেন মউরতাদা ফল। ২-২ সমতায় ফেরার পর দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও, গোলের মুখ খোলেনি। ফলে অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়েই সেমির দ্বিতীয় লেগে নামবে মুম্বই। এদিকে আজ আইএসএলের দ্বিতীয় সেমি ফাইনালে প্রথম লেগে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও নর্থ ইস্টউইনাইটেড।

শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে হাত ছাড়া হয়েছে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র। তবে সেসব নিয়ে না ভেবে সেমি ফাইনালে প্রথম লিগ জিততে মরিয়া অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। অপরদিকে, লড়াই দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় কোচ খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেডও। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। লিগ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হলেও, এখন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহোদের এখন একমাত্র লক্ষ্য আইএসএল সেমি ফাইনাল।

ড্র প্রথম সেমিফাইনাল, আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান-নর্থইস্ট ইউনাইটেড। তবে নর্থ ইস্টের বিরুদ্ধে চোটের কারমে সন্দেশ ঝিঙ্গানকে পাচ্ছেন মোহন বাগান। যা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন বাগান কোচ। তবে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালের লক্ষ্যে আরও এক পা এগোনের বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহন বাগান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত