ATK Mohun Bagan FC: আন্তর্জাতিক ফুটবলে নয়া রেকর্ড এই সবুজ-মেরুন তারকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবছর আইএসএলের ফাইনালে উঠে ও ট্রফি অধরা থেকে গিয়েছিল সবুজ-মেরুন শিবিরের। তাই সমস্ত ভুলভ্রান্তি শুধরে এবার নিজেদের অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। আগের মতো লিগের প্রথম ম্যাচ থেকেই সকলের ভরসার মুখ হয়ে দাঁড়িয়েছিলেন ফিজি তারকা রয়কৃষ্ণা। তবে এবার সেমি থেকেই বিদায় নিয়েছে দল। প্রবল হতাশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। তবে কৃষ্ণার উপর ভরসা থেকে গিয়েছে সকলের। এবার আন্তর্জাতিক ফুটবলে ও নিজের দাপট বজায় রাখলেন এই তারকা।

আরও পড়ুনঃ Wooden Hut: জল, আলো ছাড়াই এই কুঁড়েঘরের দাম ২ কোটি টাকা! কি আছে জানুন……

ইন্ডিয়ান সুপার লিগের পর এবার কাতারের প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করেন কৃষ্ণা। যারফলে, নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ফিজি। পাশাপাশি এই জোড়া গোলের দরুন নিজের দেশের সর্বকালের সর্বাধিক গোলদাতার শিরোপা ওঠে এই সবুজ-মেরুন তারকার মাথায়। যারফলে,মোট ৪৫টি ম্যাচে ৩১ গোল উঠে আসে এই ফিজি গোলমেশিনের।

আন্তর্জাতিক ফুটবলে নয়া রেকর্ড কৃষ্ণার 

তবে দুঃখের বিষয়, ওশিয়ানিয়া অঞ্চল থেকে এবার ২০২২ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ফিজি। যারফলে আগামী বিশ্বকাপের দিকেই নজর রাখতে হচ্ছে রয়কৃষ্ণাদের। তবে এই সবুজ-মেরুন তারকার সাফল্যে আজ ফেসবুক পেজ থেকে বিশেষ পোস্ট করে এটিকে মোহনবাগান  শিবির। যেখানে তার সবুজ-মেরুন জার্সি পরিহিত একটি ছবি দিয়ে পাশে লেখা, “Breaks The National Record For Fiji”.

ATKMB to miss Krishna if they make ISL semis | Football News - Hindustan  Times
আন্তর্জাতিক ফুটবলে নয়া রেকর্ড এই সবুজ-মেরুন তারকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত