নিজেদের পুরোবোর্ডের বিরুদ্ধেই আন্দোলনে বাম কো অর্ডিনেটর! আশ্বাস দিলেন অশোক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ নিজেদের পুরোবোর্ডের বিরুদ্ধেই আন্দোলনে বাম কো অর্ডিনেটর! আশ্বাস দিলেন অশোক। বাম পরিচালিত পুর প্রশাসক বোর্ডের বিরুদ্ধেই এবার গরীব মানুষের বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আন্দোলনে নামলেন খোদ বাম কো অর্ডিনেটর। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পাট্টা সহ একাধিক দাবি নিয়ে পুর বোর্ডের বিরুদ্ধে সরব হল উত্তরবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি।

আরও পড়ুনঃ এজেন্সী মুক্ত করে সরাসরি রাজ্যের হস্তক্ষেপ দাবি। অত্যন্ত সংকটে ICT কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা!

উত্তরবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির মূল কান্ডারী বাম কো-অর্ডিনেটর দিলীপ সিং। বুধবার প্রায় শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ সংগঠিত করেন বাম কো-অর্ডিনেটর দিলীপ সিং। পরবর্তীতে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের হাতে।

সংগঠনের সভাপতি দিলীপ সিং জানান, গরীব মানুষের স্বার্থে দল-মত-নির্বিশেষে তাদের সংগঠন আন্দোলন করে চলছে। তিনি জানান,বর্তমান পুরভোট বিগত কয়েক মাস গরীব মানুষের কোনরকম ভাতা দিচ্ছে না। ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে পুরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের সাধারণ গরীব মানুষেরা। অবিলম্বে ভাতা প্রদান করার দাবি জানান তিনি।

নিজেদের পুরোবোর্ডের বিরুদ্ধেই আন্দোলনে বাম কো অর্ডিনেটর। তাঁর দাবীর প্রতি সহানুভূতি দেখিয়ে খুব শীঘ্রই ভাতা ও চাল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত