কংগ্রেস সভাপতি পদে কি এবার অশোক গেহলোট? সনিয়ার সাথে বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের জাতীয় সভাপতি হতে চান না রাহুল গান্ধী। এদিকে, শারীরিক কারণে কংগ্রেসের অন্তরবর্তী সভানেত্রী পদ ছাড়তে চাইছেন সনিয়া গান্ধী। সেই জায়গা থেকে শোনা যাচ্ছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলোটতে কংগ্রেস প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন স্বয়ং সনিয়া গান্ধী।

আরও পড়ুনঃ ‘পলাতক’ মানিক এবার গ্রেফতার! হাইকোর্টে গেল ইডি

মঙ্গলবার সেই জল্পনা জোরালো হয় সনিয়া, অশোকের হাইভোল্টেজ বৈঠকের পর। এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলে অশোক গেহলোট বলেন, ‘ আমি এই সম্পর্কে কিছুই জানিনা। মিডিয়ার কাছ থেকেই শুনছি।’ তবে দলের পরবর্তী সভাপতি নির্বাচনের তারিখ ঠিক করতে কংগ্রেস তার সর্বোচ্চ কার্যনির্বাহী সংস্থা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছে আগামী ২৮ আগস্ট।

17 17

আগামী ২০ সেপ্টেম্বর কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হবে। সামনেই ২০২৪ লোকসভা ভোট। সেই অঙ্কের বিচারে কংগ্রেসের পিচ প্রস্তুতি এখন থেকেই শুরু। অন্যদিকে মোদীগড় গুজরাতে রয়েছে বিধানসভা ভোট। যার সিনিয়র অবজারভার হয়েছেন অসোক গেহলোট। যদি গেহলোটকে এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে এবার ১৯৯৬ সালের পর এই প্রথম অশোক গেহলোটের হাত ধরে কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কাউকে দলীয় সভাপতি হিসাবে পেতে চলেছে।

কংগ্রেস সভাপতি পদে কি এবার অশোক গেহলোট? সনিয়ার সাথে বৈঠকের পর জল্পনা তুঙ্গে
কংগ্রেস সভাপতি পদে কি এবার অশোক গেহলোট? সনিয়ার সাথে বৈঠকের পর জল্পনা তুঙ্গে

অপর দিকে উচ্চবর্ণের পার্টি হিসাবে পরিচিত বিজেপি দলিত ও ওবিসি-দের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে। এই পরিস্থিতিতে অনেকেই চাইছিলেন, কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে গান্ধী পরিবারের বাইরে কোনও ওবিসি নেতাকে সভাপতি করা দরকার।

17 18

কংগ্রেস সভাপতি পদে কি এবার অশোক গেহলোট? সনিয়ার সাথে বৈঠকের পর জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী গেহলটকে সর্বসম্মত প্রার্থী হিসাবে নাও মানতে পারে। জি-২৩-এর নেতারা কাউকে প্রার্থী করে ভোটাভুটির পথে হাঁটতে পারেন। দুটি নাম চর্চায় আছে। এক. শশী থারুর। দুই. মনীশ তিওয়ারি। যদিও রাজনৈতিক উচ্চতায় তাঁরা কেউই গেহলটের ধারে কাছে নন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত