নজরবন্দি ব্যুরোঃ শাহরুখের সাথে তার পুত্র আরিয়ান খানের বন্ধুর মত সম্পর্ক। দুজনের মধ্যে বোঝাপড়া খুব ভালো। এমনটাই আমরা সবাই জানি। কিন্তু সম্প্রতি এক নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। আরিয়ান বাবার মত নয় বরং বাবার থেকেও বড় হতে চায়। কিন্তু কেন! এই বিষয়ে শাহরুখেরই বা বক্তব্য কি?
আরও পড়ুনঃ এ ছবির নায়কের গল্প আমারই! কেন ফাটাফাটির গল্প এতটা মনে ধরল আবিরের!


আরিয়ান অভিনেতা হতে চায় না সে তথ্য অনেক আগেই আমাদের সামনে এসেছে। সম্প্রতি আরিয়ান তার একটি পোশাকের ব্রান্ড সামনে এসেছেন। শুধু তাই নয় সেই পোশাকের ব্রান্ডের প্রথম বিজ্ঞাপনের কাজ করেছেন শাহরুখ খান। বাবা ছেলের সেই বিজ্ঞাপন বিশাল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু পোশাকের দাম দেখে কটাক্ষের শিকার ও হয়েছে আরিয়ান খান।
শুধু পোশাকের ব্রান্ড নয় পরিচালনার কাজেও মনোনিবেশ করছেন আরিয়ান খান। ছেলে আরিয়ানের পরিচালনায় শাহরুখের কাজ বিশেষ ভাবে চর্চিত হয়েছে। এবং প্রসংসাও পেয়েছেন। আরিয়ান এখন ২৫ বছরের যুবক। তবে ছোটথেকেই সে স্বপ্ন দেখত বাবার থেকেও বড় হওয়ার।
বাবার মত নয়! ছোটথেকেই সে স্বপ্ন দেখত বাবার থেকেও বড় হওয়া


সম্প্রতি সাক্ষাৎকারে শাহরুখ খান জানায়, ভবিষ্যতে বাবার চেয়েও বড় হতে চায় আরিয়ান। এমনটাই নাকি কিং খান কে জানিয়েছেন আরিয়ান। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেচেন আরিয়ান। এমনকি বলিউডে চিত্রনাট্যকার হিসাবে কাজ করছেন আরিয়ান খান। কিন্তু ছেলেই এই স্বপ্নে শাহরুখ খুব খুশি। সেও চায় আরিয়ান যাতে তার চেয়েও বড় হোক।







