Arvind Kejriwal: ‘আমাকে গ্রেফতার করবে’, CBI তলব নিয়ে কোন আশঙ্কার কথা বললেন কেজরিওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। ১৬ এপ্রিল অর্থাৎ রবিবার হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকেই নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Atiq Ahmed Murder: বড় মাফিয়া হয়ে ওঠাই তাঁদের প্রধান লক্ষ্য ছিল, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি আতিক খুনে ধৃতদের

WhatsApp Image 2023 04 16 at 12.29.43
‘আমাকে গ্রেফতার করবে’, বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর

রবিবার সকালে দলের নেতাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেজরিওয়াল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিজেপি নির্দেশ দিলে সিবিআই আমাকে গ্রেফতার করবে। বিজেপি যে কাউকেই জেলে পাঠাতে পারে। নির্দোষদেরও রেহাই নেই।”

WhatsApp Image 2023 04 16 at 12.29.16
‘আমাকে গ্রেফতার করবে’, বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর

রবিবার সকাল ১১ টায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে কেজরিওয়ালকে। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন তিনি। এই তলব নিয়ে তিনি বলেন, “যদি অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হন তাহলে দুনিয়ায় কেউ সৎ নন। বহু বিজেপি নেতা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্নীতিগ্রস্ত।” আপ সুপ্রিমো আরও বলেছেন, ‘কোনও দুর্নীতিই যখন হয়নি, তখন অত্যাচার করে ভয় দেখিয়ে চলেছে যাতে বিবৃতি বের করা যায়।’

'আমাকে গ্রেফতার করবে', বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর
‘আমাকে গ্রেফতার করবে’, বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর

 

‘আমাকে গ্রেফতার করবে’, বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর

আবগারি দুর্নীতি মামলায় কয়েক মাস আগেই গ্রেফতার হয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া। সিবিআইয়ের পাশাপাশি আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তাঁকে জিজ্ঞাসাবাদ করে। উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে নতুন আবগারি নীতি কার্যকর করেছিল দিল্লি সরকার। এর ফলে নিজেই বিপদের মুখে পড়ে আপ সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর