অর্পিতার ‘আঙ্কেল’ পার্থ! জীবনবীমার নথিতে দেওয়া সম্পর্কের খতিয়ান

সবাই বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে বলেই কি দোষী সাব্যস্ত করা যায়? আর্থিক তছরুপ করেছে যারা তাঁরাই অভিযুক্ত। অর্পিতা সহ অভিযুক্ত। তাঁর অভিযোগ কেন গ্রহণ করা হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২৩ শে জুলাই গ্রেফতার হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘটনার জামিন মামলা ছিল সোমবার। সেই মামলায় পার্থ ও অর্পিতার সম্পর্ক সম্মন্ধে কি জানতে চাইল আদালত? এদিন বিচারপতি তীর্থঙ্কর জানতে চান পার্থ ও অর্পিতার নামে শুধু টাকা আর গয়না রয়েছে? আর কোন সম্পত্তি নেই। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, দুটি সম্পত্তি রয়েছে। এর পাল্টা বিচারপতি প্রশ্ন করেন,

অর্পিতার 'আঙ্কেল' পার্থ! জীবনবীমার নথিতে দেওয়া সম্পর্কের খতিয়ান

আরও পড়ুন : ডায়মন্ডের বাইরে কর্মসূচিতে সক্রিয়, ভোটের আগে রাজ্যজুড়ে প্রচার অভিযানে নামছেন অভিষেক

“বাড়ি থেকে কি টাকা উদ্ধার হয়নি?” পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী জানান,”প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। শুধু ৪০ অস্থাবর সম্পত্তি রয়েছে।” এর পাশাপাশি এদিন আদালতে সন্দীপন গঙ্গোপাধ্যায় সওয়াল করেন , ২০১২ সালে গাড়ি ও ফ্ল্যাট কেনেন অর্পিতা। ২০১৪ সালে মন্ত্রী হন পার্থ। ফলে, যে সময় ফ্ল্যাট কেনা হয় সেই সময় মন্ত্রী ছিলেন না। সেই সঙ্গে আদালতকে এও জানিয়েছেন, অর্পিতা এলআইসিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।

অর্পিতার 'আঙ্কেল' পার্থ! জীবনবীমার নথিতে দেওয়া সম্পর্কের খতিয়ান

আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, ব্যবসায়িক কারণে সম্পর্কে থাকলেও অর্পিতা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী, সেটা কীভাবে জানা সম্ভব? আসলে টার্গেট করা হয়েছে পার্থবাবুকে। পাশাপাশি সন্দীপন জানিয়েছেন, তাঁর মক্কেল ২০১১ সাল থেকে অর্পিতাকে চিনলেও, অর্পিতার সব বিষয়ে ওয়াকিবহাল ছিলেন সেটা সঠিক নয়। সম্পত্তির ডিডের কপি ছিল তাঁর মক্কেলের কাছে।

অর্পিতার 'আঙ্কেল' পার্থ! জীবনবীমার নথিতে দেওয়া সম্পর্কের খতিয়ান
অর্পিতার ‘আঙ্কেল’ পার্থ! জীবনবীমার নথিতে দেওয়া সম্পর্কের খতিয়ান

অর্পিতার ‘আঙ্কেল’ পার্থ! জীবনবীমার নথিতে দেওয়া সম্পর্কের খতিয়ান

ডিডের আসল ছিল না। যৌথভাবে অর্পিতার সঙ্গে কিছু কোম্পানির শেয়ার হোল্ডার ছিল। কিন্তু কোম্পানির মালিক ছিলেন না। এ দিন, আদালতে প্রশ্নও তুলেছেন পার্থর আইনজীবী। তিনি জানিয়েছেন, সবাই বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে বলেই কি দোষী সাব্যস্ত করা যায়? আর্থিক তছরুপ করেছে যারা তাঁরাই অভিযুক্ত। অর্পিতা সহ অভিযুক্ত। তাঁর অভিযোগ কেন গ্রহণ করা হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত