বোমার আঘাতে জখম অর্জুন, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ

বোমার আঘাতে জখম অর্জুন, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। ২৫ টি বোমা ছোঁড়ার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ব্যারাকপুরের জগদ্দলে বোমার আঘাতে যখন অর্জুন সিং। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছাড়া হয়। আরে গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে। এমনকি পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও পরবর্তীকালে পুলিশ ও বিজেপি-তৃণমূল কর্মীর হাতাহাতিতে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় জগদ্দলে।

শুক্রবার শুভ দ্বিতীয় সকালেই কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ব্যারাকপুরের জগদ্দলে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন লক্ষ করে পরপর ২৫ টি বোমা ছোঁড়ার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মেঘনা মোড়ে গুলি চালানোর অভিযোগ ও তুলে অর্জুন সিং। যার ফলে শুক্রবার সকাল থেকেই কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়, ব্যারাকপুরের জগদ্দল এর মেঘনা মোড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কি কারনে হঠাৎ করে উত্তেজনা সে বিষয়ে এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

তবে এ বিষয়ে অর্জুন সিং জানান,” আমি বাড়ির মধ্যে থাকাকালীন আমার বাড়িতে বোমা ছোঁড়া হয়েছে। একই সঙ্গে ছোঁড়া হয়েছে ইট, গুলিও চলেছে। আমার নিরাপত্তা রপ্তির ওপরও হামলা চালানো হয়েছে পাশাপাশি বিধায়কের উপরও হামলা চালানো হয়েছে। পুলিশের সামনে এই গোটা ঘটনা ঘটেছে। লড়াই আমাদের লড়তে হবে। এই ঘটনা অমিত শাহজি কে জানাবো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন