নজরবন্দী ব্যুরো: আগামিকাল থেকেই শুরু হতে চলেছে ক্রিকেটের ‘মহোৎসব’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ক্রীড়াভক্তদের মধ্যে টানটান উত্তেজনা। শুক্রবার আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে অপেক্ষা করছে বড় চমক। জানা গিয়েছে, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পারফর্ম করবেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মোদী সারনেম বিতর্কের রেশ, যুক্তরাষ্ট্রের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি

করোনা পর্ব কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরবে এবারের আইপিএল। ফের শুরু হচ্ছে হোম ও অ্যাওয়ে ম্যাচের ফরম্যাট। ২০২২ সালে প্রথমবার মাঠে নেমেই জয় ছিনিয়ে নিয়েছে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়ার দল। এবছর আইপিএলের প্রথম ম্যাচেই তারা খেলবে ধোনির বিরুদ্ধে। সব দিক থেকেই প্রথম দিনেই ‘পয়সা উসুল’।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং, বড় চমক প্রথম দিনে
![]()
বিগত কয়েকমাসে বিভিন্ন জায়গায় কনসার্ট করেছেন অরিজিৎ সিং। প্রত্যেকটি সুপারহিট। ৩১ মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠানটি বেশ জাকজমকপূর্ণ হতে চলেছে। আগেই এখবর চাউর হয়েছে তবে এবার নিজেই জানালেন গায়ক। সূত্রে খবর, আগামিকাল সন্ধ্যে ৬ টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবেন। প্রথমেই পারফর্ম করবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এছাড়াও রশ্মিকা মান্দানা, টাইগার শ্রফ, ক্যাটরিনা কইফকেও দেখা যাবে।



