আরজি কর-কাণ্ডে ফের একবার সরব অরিজিত সিং, গান গেয়ে করলেন প্রতিবাদ

আরজি কর-কাণ্ডে ফের একবার সরব অরিজিত সিং, গান গেয়ে করলেন প্রতিবাদ। পাশাপাশি রাস্তায় না নামার কারণ নিয়ে এদিন তিনি খোলসা করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে সরব হলেন সুনাম ধন্য গায়ক অরিজিৎ সিং। তবে তিনি রাস্তায় নেমে মিছিলে হেঁটে নয় নয় তিনি বিচার চাইলেন নিজের গান গেয়ে। নিজের সমাজ মাধ্যমে সেই গান তিনি পোস্ট করেন যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে গানের মাধ্যমে তিনি বলেছেন,”আর কবে আর কবে কন্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত শান্তি পাবে। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান।”

কিছুদিন আগেও এভাবেই এক মঞ্চ থেকে সরব হয়েছিলেন অরিজিৎ সিং। একাধিকবার এই প্রসঙ্গে কথা বলেছেন গায়ক। এমনকি তিনি এক সপ্তাহ সময়ও বেধে দিয়েছিলেন। তারপরে আরো বৃহত্তর প্রতিবাদে সরব হওয়ার কথা বলেছিলেন তিনি। তিনি বলেছিলেন তার টিম প্রস্তুত রয়েছে। আর তাই এক সপ্তাহ পরেই তার গান দিয়েই করলেন প্রতিবাদ। এ ছাড়া অতি নিয়ে দিন নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন,”মানুষ এখন আতঙ্কে রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ব্যাপারটা যথেষ্টই ভাবাচ্ছে। ব্যাপারটা ভাবলেই খুব কষ্ট হচ্ছে।”

যদিও অরিজিৎ সিং এর প্রকাশ্যে রাস্তায় না নামানে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তাই তার রাস্তায় না নামার কারণ নিয়ে এদিন তিনি খোলসা করে বলেন,”সবাই নেমে গেলেই তো হয় না। তোমরা সবাই স্বাধীন আমি অতটা স্বাধীন নয়। আজ থেকে ১০ বছর আগে হলে রাস্তায় নেমে যেতাম। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে। আমি নামলে সবাই আমার পিছু পিছু হাঁটবে। কিন্তু ভিড় করে কি হবে?”

এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন,” অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ রাগানোর চেষ্টাও করছে। কিন্তু রাগলে হবে না। তবে যারা রাগ আছে তাদেরও দোষ নেই তারাও কষ্টের জায়গা থেকেই এই আচরণ করছেন। আইন হাতে নিয়ে কিছু করা উচিত নয়। তবে যারা কাজ করছে তারা যদি ঠিকমতো না কাজ করে আমরা তৃপ্ত হইনা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত