Arijit Singh: জনপ্রিয় গান পসুরি নিয়ে বিতর্ক, এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অরিজিৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের জনপ্রিয় গান ‘পসুরি’ নিয়ে এবার মুখ খুললেন গায়ক। কিছুদিন ধরেই এই পাকিস্তানি গান নিয়ে বিতর্ক চলছিল। তবে এতদিন তা নিয়ে মুখ খোলেননি গায়ক অরিজিৎ সিং। পাকিস্তানের জনপ্রিয় গান ‘পসুরি’ কেন গাইলেন অরিজিৎ সিংহ? এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে। এবার মুখ খুললেন তিনি।

আরও পড়ুনঃ ধরুন চাঁদ না থাকতো, তাহলে কী হতো? আমাদের জীবনটাই বা কেমন হতো?

পাকিস্তানের জনপ্রিয় এই গান ‘পসুরি নু’ পাকিস্তানি গায়ক আলি শেঠি ও শেহ গিলের গাওয়া ছিল। সেই গানেরই পুনর্নিমার্ণ করেছেন অরিজিৎ সিংহ। তার সাথে গান গেয়েছেন তুলসী কুমার। তবে এই জনপ্রিয় গান সামনে আসতেই শুরু হয়ে যায় সমালোচনার ঢেউ। এই নিয়ে অনুরাগীরা একের পর প্রশ্নের বান ছুঁড়েছে তার দিকে।

জনপ্রিয় গান পসুরি নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন গায়ক 
জনপ্রিয় গান পসুরি নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন গায়ক

অবশেষে মুখ খুললেন তিনি। অনুরাগী প্রশ্ন করেন বলিউডের এক নম্বর গায়ক হয়েও কেন এই প্রস্তাবে রাজি হলেন? তার উত্তরে গায়ক বললেন ‘‘এই গান গেয়ে যা পারিশ্রমিক পেয়েছি, সেই টাকা আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেব। নির্মাতারা আমাকে তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন। যা আমার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, একটু ভালো কাজ করে না হয় গালিগালাজ খেয়ে নিই।’’

জনপ্রিয় গান পসুরি নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন গায়ক 

জনপ্রিয় গান পসুরি নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন গায়ক যদিও এই উত্তর অরিজিৎ সিং দিয়েছেন কিনা তার সত্যতা নেই। কারন যেই অ্যাকাউন্ট দিয়ে উত্তর দেওয়া হয়েছিল সেটি ভেরিফায়েড ছিল না। তাই এখনও বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। তবে গায়ক যে কতটা সাদামাটা জীবনযাপন করেন তা বলার অপেক্ষা রাখে না। তার যে টাকার বিন্দু মাত্র লোভ নেই সে কথা সবাই জানে। তাই এই কথা গায়ক নিজের মুখে বলে না থাকলেও উত্তরটা কিছুটা এমনই হত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর