নজরবন্দি ব্যুরোঃ শনি সন্ধ্যায় অ্যাকোয়াটিকার শো থেকে গেরুয়া বিতর্কের অবসান ঘটিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আর রবিবার সন্ধ্যায় তিনি হাজির হলেন মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়িতে। ফলে ফের একবার তাঁকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ কলকাতার কনসার্টে গেরুয়া বিতর্কের জবাব দিলেন অরিজিৎ! কী বললেন গায়ক



ব্যস, তারপর থেকে আরও একবার রাজ্য–রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক অরিজিৎ সিং। মেয়রের বাড়িতে ঝটিকা উপস্থিতির নেপথ্যে রাজনৈতিক কারণই দেখছে বিজেপি। বেশ কয়েকমাস ধরে গেরুয়া বিতর্কে জড়িয়ে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। কলকাতার মহানাগরিকের বাড়ির সদস্য–সহ ফিরহাদ কন্যার সঙ্গে ছবিও তুলেছেন গায়ক।



আর এই নিয়ে নানা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে পদ্ম শিবির। অরিজিতের মেয়রের বাড়িতে আসা নিয়ে জানিয়েছেন ববি কন্যা প্রিয়দর্শিনী হাকিম। স্যোশাল মিডিয়ায় নিজের বাড়িতে কাটানো মুহুর্ত শেয়ার করেছেন প্রিয়দর্শিনী। তিনি লিখেছেন, গত রাতের কনসার্টে অরিজিৎ সিংকে লাইভ শোনার ঘোর এখনও কাটেনি আমার। তার মধ্যেই এবার আমাদের বাড়িতে হাজির স্বয়ং গায়ক।

তাঁর ব্যবহার ঠিক তাঁর গানের মতোই সপ্রতিভ। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, গেরুয়া স্বামীজীর রং। এই কথাটা বলতেই কি ববি হাকিমের বাড়িতে উপস্থিত হতে হল স্বয়ং শ্রী অরিজিৎ সিং কে? এই না হলে আমার এগিয়ে বাংলা! উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গাওয়াতেই বিতর্কের সূত্রপাত হয়। বিতর্কে জড়ান সঙ্গীত শিল্পী।
রবির সন্ধায় ববির বাড়িতে অরিজিৎ! জোড়া ফুলে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে, কটাক্ষ বিজেপির
আবার ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠান বাতিলকে কেন্দ্র করে নতুন করে মমতা–অরিজিৎ সম্পর্ক ঘিরে গুঞ্জন শুরু হয়। কারণ আপাদ মস্তক রাজনীতি হীন গায়ক হটাৎ কেন গেলেন মেয়রের বাড়ি। প্রশ্ন সবার। তবে এই সাক্ষাৎ নিয়ে দুই তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি।







