Arijit Sing: কলকাতার কনসার্টে গেরুয়া বিতর্কের জবাব দিলেন অরিজিৎ! কী বললেন গায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহুপ্রতীক্ষা, বহু-বিতর্ক শেষে কলকাতার বুকে গান গাইলেন অরিজিৎ সিং। নির্ধারিত দিনেই হল কনসার্ট, তবে ইকো পার্কের পরিবর্তে ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠান।

আরও পড়ুনঃ ম্যাচ হেরে কী বললেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি

কলকাতার কনসার্টে গেরুয়া বিতর্কের জবাব দিলেন অরিজিৎ! কী বললেন গায়ক
কলকাতার কনসার্টে গেরুয়া বিতর্কের জবাব দিলেন অরিজিৎ! কী বললেন গায়ক

অরিজিৎ সিং-এর কনসার্টের ভেনু বদল নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। অনেকের মনেই প্রশ্ন ছিল এদিন কি কলকাতায় ফের একবার ‘রং দে তু মোহে গেরুয়া’ গাইবেন তারকা? এমনিতে সাতে-পাঁচে থাকেন না অরিজিৎ

8 12

তবে এদিন নির্বিবাদী এই মানুষটি শুধু গেরুয়া গাইলেন তা নয়, গত দু-মাস ধরে চলে আসা বিতর্কের জবাবও দিলেন। এদিন গেরুয়ার পাগড়িতে দেখা মিলল গায়কের। সঙ্গে কালো শার্ট আর প্যান্ট, বুকের কাছে লাগানো তিরঙ্গা আঁকা ব্যাজ।

কলকাতার কনসার্টে গেরুয়া বিতর্কের জবাব দিলেন অরিজিৎ! কী বললেন গায়ক

9 12

অরিজিৎ মঞ্চে দাঁড়িয়ে বললেন, “আরে, এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তা হলে কি এত বিতর্ক হত?” এ দিন কলকাতার কনসার্টে গেরুয়া ছাড়াও মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের একাধিক গান গাইলেন শিল্পী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত