নজরবন্দি ব্যুরোঃ মাদক কাণ্ডে এনসিবি আধিকারিকদের হাতে আটক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জেলে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এরমধ্যে একাধিকবার জামিনের জন্য আবেদন করলেও তার আবেদন খারিজ করে দেয় আদালত। যারফলে বাধ্য হয়ে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আর সেই জামিন মামলার ই শুনানি রয়েছে আজ।
আরও পড়ুনঃ আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের, গোপন তথ্য ফাঁস হতেই স্থগিত হল জামিন!
চলতি মাসের ৮ তারিখ থেকেই হাজতে রয়েছেন কিংখান পুত্র আরিয়ান খান। যা নিয়ে থমথমে পরিবেশ মন্নত চত্বরে। এই দুঃসময়ে কিংখানের পাশে ও এসে দাঁড়াতে দেখা গিয়েছে সলমন খান থেকে শুরু করে ঋত্বিক রোশন সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের কে।
এসবের মাঝেই বদলে গিয়েছে অনেক কিছু। দিনকয়েক আগেই নেটমাধ্যমে যথেষ্ট ভাইরাল হয় আরিয়ান খানের সঙ্গে এক ব্যক্তির ছবি। প্রথমে তাঁকে এনসিবি আধিকারিক হিসেবে গন্য করা হলেও পরে জানা যায় তিনি একজন প্রাইভেট ইনভেস্তিগেটর। এরপর প্রত্যক্ষদর্শী প্রভাকর সইলের বয়ান অনুযায়ী বদলে যায় গোটা মামলার চেহারা।
আজ ঘরে ফিরবেন আরিয়ান ? নজর সকলের

তিনি বলেন, এই গোটা ঘটনায় মোটা টাকার লেনদেন করা হয়েছে। যারসঙ্গে যুক্ত রয়েছেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তবে এই কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে এসবের মাঝে আরিয়ান আদৌ আজ জামিন পেয়ে ঘরে ফিরতে পারেন কিনা এখন সেদিকেই নজর সকলের।




