আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের, গোপন তথ্য ফাঁস হতেই স্থগিত হল জামিন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের! মাদক কাণ্ডে এনসিবি আধিকারিকদের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই হাজতে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তারপর যত সময় এগিয়েছে ততই একাধিক বেআইনি তথ্য সামনে আসতে থাকে আরিয়ানের বিপক্ষে। যারফলে, একাধিকবার আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয়। তাই এবার হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে দ্বারস্থ হন আরিয়ান খান।

আরও পড়ুনঃ দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের

এরই মধ্যে বদলে গিয়েছে অনেক কিছু। বেশকিছু দিন আগেই কিং খান পুত্রের সঙ্গে এক ব্যক্তির ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। যেখানে প্রথম দিকে সেই ব্যক্তি কে এনসিবি আধিকারিক হিসেবে দাবি করা হলেও পরে জানা যায় তিনি আদতে একজন প্রাইভেট ইনভেন্সটিগেটর। তবে এর দিনকয়েক পরে প্রত্যক্ষদর্শী তরফ থেকে যে বয়ান পাওয়া যায় , তা গোটা মামালার মোড় ঘুরিয়ে দেয়।  প্রত্যক্ষদর্শী প্রভাকর সইলের বয়ান অনুযায়ী, এই গোটা ঘটনায় করা হয়েছে  মোটা টাকার লেনদেন। যারসঙ্গে যুক্ত রয়েছেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে।

তবে এই কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে গোটা বিষয়টি অস্বীকার করা হয়। তাদের তরফ থেকে দাবি করা হয়, সত্যি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কেন জেলে রাখা হবে আরিয়ান খান কে ? তবে এসবের উর্ধে আজ পুনরায় জামিনের জন্য আবেদন করেছিলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান।

সেইমত আরিয়ানের পক্ষে আদালতে লড়াই শুরু করেন মুকুল রোহাতগি। আদালতের শুনানি শুরু হওয়ার আগেই ফের চাঞ্চল্যকর তথ্য সামনে আসে আরিয়ানের বিপক্ষে। যেখানে  ৮০ হাজার টাকার গাঁজা অর্ডারের পাশাপাশি কোকেন সংগ্রহ নিয়ে গোপন চ্যাট প্রকাশ্যে আসে শাহরুখ পুত্রর। পাশাপাশি সেই রাতের পার্টির একাধিক সদস্য কে আদালতে এনে হাজির হয় এনসিবি আধিকারিররা।

আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের

আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের
আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের

এদিকে আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের! আজ বেশ কিছু গোপন তথ্য প্রকাশ হতেই স্থগিতাদেশ নেমে আসে তাঁর জামিনের আবেদনে। আগামী বুধবার ফের রয়েছে শুনানি। উল্লেখ্য, মুম্বইয়ে আরিয়ান মামলার এই গুরুত্বপূর্ণ শুনানির ঠিক আগেই দিল্লিতে যান এনসিবির জোনাল হেড। তাঁর নিজের বিরুদ্ধে ওঠা তোলাবাজি, প্রতারণা ও টাকা দিয়ে সাক্ষী কেনার অভিযোগ অস্বীকার করে সমীর ওয়াংখেড়ে আবার পালটা অভিযোগ এনেছেন। তাঁর দাবি, আরিয়ান মামলা থেকে সরাতে তাঁকে যেকোনও অজুহাতে গ্রেপ্তার করা হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন