দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রেশন ডিলার দের সমস্যা তৈরি হয়েছে অনেকদিন ধরেই। সরকার চাইছে এবার থেকে আর রেশন দোকানে নয় রিভলন ডিলাররা গ্রাহকদের বাড়িতে গিয়ে রেশনের মাল পৌঁছে দিয়ে আসবে। রেশন ডিলার ঠিক এই ব্যবস্থা চাইছেন না। বিভিন্ন রকম সমস্যার কথা তারা তুলে ধরেছেন এই ব্যবস্থার বিরুদ্ধে ।

আরও পড়ুনঃআজ ঘরে ফিরবেন আরিয়ান ? হাইকোর্টের শুনানির দিকে নজর সকলের

এদিকে রাজ্য সরকার দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু করে দিয়েছে। আর সেখানে যারা অংশ নেবেন না সেই সমস্ত ডিলারদের শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রেশন ডিলার অ্যাসোসিয়েশন। এবার সেই মামলার শুনানিতে স্বস্তি ফিরল রাজ্য সরকারের।

দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের

দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের

এদিন শুনানির সময় বিচারপতি সরাফ প্রশ্ন তোলেন, ‘রাজ্য কি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে?’ সেরকম কোনও নিদর্শন দেখাতে পারেননি রেশন ডিলাররা। এর পরই বিচারপতি আরও বলেন, ‘রাজ্য যখন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, তাহলে আদালত আগাম পদক্ষেপ করবে? রাজ্য শাস্তিমূলক পদক্ষেপ করতেই পারে। কী ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে, তা দেখে তবেই আদালত ব্যবস্থা নেবে।’

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন