পেট্রোল-ডিজেলের দাম কমবে? কী বললেন জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী

Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের দাম কমা নিয়ে মুখ খুললেন হরদীপ সিং পুরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা চলছে যে লোকসভা ভোটের কথা মাথায় রেখে ভোটের আগে জ্বালানী তেলের দাম কমাতে পারে কেন্দ্রীয় সরকার। এছাড়া বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেশ খানিকটা কমেছে। এই নিয়ে বুধবার প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীকে (Hardeep Singh Puri)।

আরও পড়ুন: ভগবান রাম বনবাসের সময় মাংস খেতেন – দাবী এনসিপি নেতার।

pump2

তিনি জানিয়েছেন খনিজ তেলের দাম কমান নিয়ে কোন আলোচনা হয়নি সরকারী স্তরে। তিনি ঠিক কী বলেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের? তিনি বলেন, ‘এই সমস্ত মিডিয়া রিপোর্ট অনুমানমূলক। শুধু তাই নয়, আমি ঘুরে ফিরে বলব যে এই রিপোর্টগুলির মাধ্যমে সামান্য দুষ্টুমি চলছে।

পেট্রোল-ডিজেলের দাম কমবে? কী বললেন জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী

পেট্রোল-ডিজেলের দাম কমবে? কী বললেন জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী
পেট্রোল-ডিজেলের দাম কমবে? কী বললেন জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী

আমি স্পষ্ট করে দিতে চাই যে জ্বালানি তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে এই ধরনের কোনও বিষয়ে কোনও আলোচনা হয়নি সরকারের।’ তিনি আরও বলেন, ‘জ্বালানি তেল (fuel oil) যাতে পাওয়া যায়, অস্থির পরিস্থিতিতে সেটা নিশ্চিত করাই হল আমার প্রাথমিক দায়িত্ব। আর সরকার সেটা করছে’।

pump

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত