নজরবন্দি ব্যুরোঃ আপনি কি স্নাতক? সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি এবং গ্রুপ সি তে মোট ৬ হাজার ৫০৬ জনকে কর্মী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন শূন্যপদ যেমন (অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, সাব-ইন্সপেক্টর, সুপারিনটেনডেন্ট, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার, অডিটর, একাউন্টেন্ট সেক্রেটারি) মত অনেক পদে কর্মী নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ ছত্রধরের সাথে সভার কথা ঘোষণা করে রাজ্যপালকে বিঁধলেন মদন মিত্র।


এছাড়া আরও কর্মী নিয়োগ করা হবে যে পদগুলিতে সেগুলি হল ডিভিশন ক্লার্ক আপার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। জেনে নিন এই সমস্ত পদে নিয়োগের জন্য আবেদন করবেন আসুন সে ব্যাপারে।আবেদন ২০২১ সালের ৩১ শে জানুয়ারির মধ্যে করতে হবে।
পদগুলিতে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে স্নাতক পাস।যারা এই বছরেই স্নাতক পাস ফাইনাল পরীক্ষা দিচ্ছে তারাও এই এর জন্য আবেদন করতে পারবেন।এই আবেদন করতে গেলে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।যে সমস্ত তপশিলি জাতি রয়েছে তারা পাঁচ বছরের জন্য ছাড় পাবেন এবং অন্যান্য যে সমস্ত প্রার্থীরা থাকবে তারা বয়সের জন্য তিন বছরের জন্য ছাড় পাবে।
আপনি কি স্নাতক? এই চাকরিতে যুক্ত হওয়া কর্মীদের বেতন হবে প্রায় ২৫,৫০০ থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত।যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করতে চান তাদের আবেদন পত্রের জন্য ১০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।টাকা লাগবে না যে সমস্ত প্রার্থীরা শারীরিক বিষয়ে ক্ষমতা সম্পন্ন অথবা এক্স সার্ভিস ম্যান তাদের ক্ষেত্রে।









