Anupam Hazra: ‘দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল’, দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাস কয়েক আগেই কেন্দ্রীয় সাংগঠনিক স্তরে বড় দায়িত্ব পেয়েছেন অনুপম হাজরা। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। এরইমধ্যে বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হল নানা জল্পনা। এমনকি দলের কর্মীদের উদ্দেশেই কড়া বার্তা দিলেন। এনিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কী এমন বললেন বিজেপি নেতা?

আরও পড়ুন: বিজেপির প্রতি আমার কোনও টান নেই, কাজ করতেই দলে যোগ দিয়েছি! বিস্ফোরক মিতালি

রবিবার নিজের ফেসবুক পোস্টে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা লিখেছেন, ‘দলের মাননীয় ক্যাপ্টেনের সঙ্গে আমার সর্বশেষ বৈঠকের কথা মাথায় রেখে আমার বিনীত অনুরোধ- বোলপুর তথা বীরভূমের নতুন পুরনো, সংগঠনে থাকা এবং সংগঠনের বাইরে থাকা সমস্ত কার্যকতা এবং নেতাগণদের উদ্দেশ্যে বলছি, মান-অভিমান, অভাব-অভিযোগ কিছু থাকলে জানান, আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব আমাদের!” তিনি আর লেখেন, “যদি এখনও মনে হয়, পার্টির সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমান বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে এটুকু চেষ্টা করব যে আপনি যেন কোনওভাবেই আপনার পদের বা ক্ষমতার অপব্যবহার না করতে পারেন!”

'দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল', দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা

ফেসবুক পোস্টে সেইসকল দলীয় কর্মীদের কার্যত খোঁচা দিয়ে একটি প্রচলিত প্রবাদ লেখেন, “দুষ্টু গোরুর থেকে শূন্য গোয়াল ভালো।” বিজেপি নেতার কথায়, দলের মধ্যেই এমন অনেকেই রয়েছেন যারা পদ ধরে রেখেছেন কিন্তু সক্রিয় ভূমিকা নেই কারও। এমন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

'দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল', দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা

উল্লেখ্য, কয়েকমাস আগেই বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক স্তরের নয়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় বাংলা থেকে নাম ছিল একমাত্র অনুপম হাজরার। রাষ্ট্রীয় সচিব পদে তাঁর নাম রয়েছে। ফের একবার তাঁকে কেন্দ্রীয় সংগঠনে স্থান দেওয়া এবং তাঁর ওপর ভরসা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন অনুপম হাজরা।

‘দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল’, দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা

'দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল', দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা
‘দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল’, দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর