এবারও হলনা জামিন, আরও আড়াই মাস তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রতকে

Anubroto Mandal: এই মুহূর্তে চলছে লোকসভা ভোট আর বীরভূমের সেই নেতা তিহার জেলে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন ধরেই জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। কখনও দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও দিল্লি হাই কোর্ট। কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। সেই মামলার শুনানি ছিল শুক্রবার।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি

anubroto1

কিন্তু শীর্ষ আদালত ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিল। ফলে আরও আড়াই মাস দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে তৃণমূল নেতা অনুব্রতকে। উল্লেখ্য গত ২২ সালের আগস্ট মাসে বীরভূম থেকে অনুব্রতকে গ্রেফতার করা হয়।

anubroto2

তারপর তাঁকে রাখা হয় আসানসোলের সংশোধনাগারে। সেখান থেকেই তাঁর বিচার চলে। কিন্তু কিছুদিন পর সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যায়। তারপর থেকে তিনি তিহার জেলেই আছেন। এই মুহূর্তে চলছে লোকসভা ভোট আর বীরভূমের সেই নেতা তিহার জেলে।

এবারও হলনা জামিন, আরও আড়াই মাস তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রতকে

satabdi

তাই এবার ভোটে নেই কোন বিশেষ শব্দ বা কোন চটুল মন্তব্য। এদিকে এবারে অনুব্রতহীন বীরভূমে অভিভাবক ছাড়াই লড়াই করছেন শতাব্দী রায়। দল পাশে থাকলেও অনুব্রতর অভাব টের পাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস। ফলে কিছুটা হলেও চাপে রয়েছেন শতাব্দী রায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর