অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি

Abhishek Banerjee: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ সিপিআইএম-এর প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস (ববি)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইতিমধ্যেই তিন দফায় রাজ্যের দশটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকী আরও বত্রিশ। আগামী ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তৃণমূল সূত্রে খবর, অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দেবেন ডায়মন্ডের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ সিপিআইএম-এর প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস (ববি)। তবে, জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। তাঁর কথায়, ডায়মন্ড হারবারের উন্নয়নমূলক হেন কোনও কাজ নেই যেটা হয়নি। আগামীকাল, অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় অভিষেক আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দেবেন বলে জানা যাচ্ছে।

অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি
অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি

এদিকে, লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলছেন ডায়মন্ড হারবারের তৃণমূলের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উল্টে ঝড়ই বাধা হয়ে দাঁড়াল তাঁর প্রচারের ক্ষেত্রে। এদিন বীরভূম ও বর্ধমান পূর্বে জোড়া জনসভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু, সভাস্থলের কাছাকাছি পৌঁছে গেলেও তুমুল ঝড়বৃষ্টির কারণে তাঁর চপারটিকে অবতরণ করানো সম্ভব হল না। তবে, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অভিষেক, এমনটাই তৃণমূল সূত্রে খবর।

অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি

অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি

এদিন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করার কথা ছিল অভিষেকের। এরপর বর্ধমান পূর্বের শর্মিলা সরকারের সমর্থনেও রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করার কথা ছিল তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের। সেগুলি বাতিল হলেও গোটা প্রচার অনুষ্ঠান বাতিল হয়নি। প্রকাশ্য জনসভার বদলে ভার্চুয়ালি দলীয়  প্রার্থীদের হয়ে ভোটপ্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দেবেন অভিষেক, তার আগে বিশাল রোড শো করবেন TMC সেনাপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর