নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৬ টাকার টিকিট। তাতে কোটি টাকার জ্যাকপট জিতে নিয়েছেন তৃণমূলের দোদর্ণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! নাগাল্যান্ড স্টেট লটারিজের বাম্পার অফার অনুব্রত মণ্ডল পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ এবার ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকা দেবে সরকার, কবে থেকে জানেন?
রাজনীতিতে একাধিক মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অনুব্রত মণ্ডলের নতুন বিতর্কের নাম লটারি। এখানেও কী ভয়ঙ্কর খেলা হচ্ছে? বীরভূমের কেষ্টদা কী সত্যিই টিকিট জিতে নিয়েছেন? Lottrysambadresult. In ওয়েবসাইট খুলতেই দেখা যাচ্ছে এই ছবি। স্পষ্ট করে লেখা নাম অনুব্রত মণ্ডল। 
যদিও এবিষয়ে কিছুই জানাতে রাজি হনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা। কারণ, তাঁদের কথায় দাদা যে টিকিট কাটতেন সেটা তাঁদের কাছে অজানা। যদিও ওই ওয়েবসাইটের সত্যতা যাচাই করেনি নজরবন্দি। তবে সংস্থার তরফে কী কোনও ভুল হল?
মাত্র ৬ টাকার টিকিট, কপালের নাম ‘কেষ্ট’

যদিও লটারি কেটে বড়লোক হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। কয়েকদিন আগেই একজন শ্রমিক লটারিতে কোটি টাকা জেতেন। তবে কী সত্যিই লটারি জিতলেন অনুব্রত? সেই প্রশ্নের এখনই উত্তর মিলছে না।



