Anubrata Mondal: কলকাতার পথে কেষ্ট, সিবিআই নোটিশে হাজিরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদালতের রক্ষাকবচ উঠে যেতেই গরু পাচারকাণ্ডে তলব করা হয় বীরভূমের তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে। আগামীকাল নিজাম প্যালসের সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এরপরেই বীরভূম থেকে কলকাতার পথে কেষ্ট।

আরও পড়ুনঃ স্বাধীনভাবে খাবার বিক্রিতে বাঁধা, তদন্তের মুখে সুইগি ও জোম্যাটো

তবে কী এবার সিবিআইয়ের দ্বারস্থ হবেন তিনি? এই জল্পনা তীব্র হতে শুরু করেছে। একইসঙ্গে আরও দুটি সম্ভাবনা প্রবল হয়েছে। এক, দলের কাজের জন্য যাচ্ছেন তিনি? নাকি ফের চিকিৎসার জন্য কলকাতায় উপস্থিত হবেন তিনি?

Anubrata Mondal: কলকাতার পথে কেষ্ট, সিবিআই নোটিশে হাজিরা!

উল্লেখ্য, এর আগে গরু পাচারকাণ্ডে চারবার অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। প্রত্যেকবারেই শারীরিক অসুস্থতা এবং করোনার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এরপরেই সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, অনুব্রত মণ্ডল মাস্ক ছাড়াই নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি এসএসকেএম হাসপাতালে উপস্থিত থাকার সময়েও তাঁর মুখে মাস্ক ছিল না।

কলকাতার পথে কেষ্ট, সিবিআই হাজিরা, নাকি চিকিৎসার কারণে যাচ্ছেন

কলকাতার পথে কেষ্ট, সিবিআই হাজিরা, নাকি চিকিৎসার কারণে যাচ্ছেন
কলকাতার পথে কেষ্ট, সিবিআই হাজিরা, নাকি চিকিৎসার কারণে যাচ্ছেন

এরপর রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেষ্ট মণ্ডল। সেখানেও রেহাই মেলেনি। একই রায় দেয় ডিভিশন বেঞ্চ। এরপরেই অনুব্রতকে তলব করে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত