Anubrata Mandal: ‘জামিনটা দিয়ে দিন স্যার’, তিহাড় থেকেই কাতর আর্জি বীরভূমের দাপুটে নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলায় বিগত কয়েকমাস ধরেই জেলবন্দী বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুবত মণ্ডল। বর্তমানে তাঁর দিন কাটছে দিল্লির তিহাড়ে। একাধিকবার জামিনের আবেদন করলেও বারে বারে সেই আবেদন খারিজ করেছে আদালত। এবার জামিনের কাতর আর্জি জানিয়ে ফের আবেদন করলেন অনুব্রত মণ্ডল। বুধবার আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানি হয়।

আরও পড়ুন: করমণ্ডল বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১০০ ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেবেন Mamata Banerjee

গত ১১ মে তিহাড় জেল থেকেই আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানি ছিল। অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করে আদালতে জানিয়েছিলেন, তাঁর চালমিলে চুরি হচ্ছে। শ্রমিকদের টাকা দিতে পারছেন না। পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন। যদিও আর্জি খারিজ করে দেয় আদালত। গরমের ছুটির কারণে পরবর্তী শুনানি ধার্য হয় ৭ জুন।

'জামিনটা দিয়ে দিন স্যার', জামিনের কাতর আবেদন অনুব্রতর

আজ, বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানি হয় অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের। এদিন আদালতে বীরভূমের দাপুটে নেতার কাতর আর্জি, শরীর ভাল নেই। হাতে পায়ে যন্ত্রণা। মাথায় ব্যথা। ব্যালেন্স পাচ্ছি না। সুগার ২৫০। জামিনটা দিয়ে দিন স্যর।” তাঁর কথায় আদালত জানায়, ‘আপনার হাইকোর্ট থেকে মামলা খারিজ হয়েছে। অন্য মামলায় তিহাড় জেলে আছেন।” বিচারপতি অনুব্রত মণ্ডলের আইনজীবীকে আর্জি জমা দেওয়ার পরামর্শ দেন। দুপক্ষের সওয়াল জবাবের পরই কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

'জামিনটা দিয়ে দিন স্যার', জামিনের কাতর আবেদন অনুব্রতর
‘জামিনটা দিয়ে দিন স্যার’, জামিনের কাতর আবেদন অনুব্রতর

উল্লেখ্য, গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই ও ইডি- এই দুই তদন্তকারী সংস্থা একযোগে মামলার তদন্ত করছে। অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সম্প্রতি সিবিআই আধিকারিকরা দাবি করে, গরু পাচার মামলায় সব মিলিয়ে ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে! কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে আসল? কে কে এই টাকার ভাগীদার রয়েছে? কিংবা এই কালো টাকা নিয়ে কীভাবে সাদা হল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন আধিকারিকরা।

‘জামিনটা দিয়ে দিন স্যার’, জামিনের কাতর আবেদন অনুব্রতর

'জামিনটা দিয়ে দিন স্যার', জামিনের কাতর আবেদন অনুব্রতর
‘জামিনটা দিয়ে দিন স্যার’, জামিনের কাতর আবেদন অনুব্রতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন