Anubrata Mandal: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকমাস ধরেই দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। বুকে ব্যথা, শ্বাসকষ্ট সহ আরও কিছু সমস্যা দেখা দিয়েছে তাঁর। এদিকে বাবার খবর পেয়ে অঝোরে কেঁদে ফেললেন মেয়ে সুকন্যা। এদিন অসুস্থতার কারণেই তৃণমূল নেতাকে আদালতে পেশ করা যায়নি।

আরও পড়ুন: বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?

গরু পাচার মামলা দিল্লিতে কেন স্থানান্তর করা হবে, তা নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের এজলাসে প্রশ্ন তুলেছিলেন অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একইসঙ্গে জামিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্যও আর্জি জানিয়েছিলেন তিনি। এরইমধ্য একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এদিন অনুব্রতকে আদালতে পেশ করা না হলেও হাজিরা দেন সুকন্যা মণ্ডল। বাবার অসুস্থতার খবর পেয়ে আদালত কক্ষেই অঝোরে কেঁদে ফেলেন তিনি। অনুব্রতর অনুপস্থিতিতেই মামলার শুনানি শুরু হয়।

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা

ফের জামিনের আবেদন খারিজ হয় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। বর্তমানে হাসপাতালে থাকলেও আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁকে। পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসেবরক্ষক মনীশ কোঠারিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা

গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বারবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি। অনুব্রত মণ্ডলের জামিন তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা জানিয়েছিলেন তদন্তকারীরা। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংহের এজলাসে তাঁর মামলার নিরপেক্ষ বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন অনুব্রত।

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর