Anubrata Mondal: অনুব্রত ইচ্ছাতেই জেলে হবে ভাইফোঁটা, থাকবে বিশেষ মেনু, জানালো জেল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রত্যেক বছর পার্টি অফিসেই ঘটা করে কালী পুজো করতেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজের হাতে মায়ের গায়ে পরিয়ে দিতেন গয়না। গরুপাচার কাণ্ডে বর্তমানে সংশোধনাগারে বন্দি তিনি। তাই এবার কালীপুজোতে তাঁকে জেলেই কাটাতে হবে। আর এবার দুর্গাপুজোর মতো কালীপুজোর দিনেও কারা কর্তৃপক্ষের কাছে সব বন্দিদের জন্য বিশেষ মেনুর আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার, সরব অপর্ণা সেন

সেই মতো জেলের বন্দিদের জন্য ফ্রায়েড রাইস ও চিকেন কষার ব্যবস্থা করতে রাজি হন জেল কর্তৃপক্ষ। কিন্তু  কালীপুজোর দিন উপবাসে থাকবেন মহিলারা তাই তাঁরা জানিয়েন অন্য কোনও দিন মাংস খেতে চেয়েছেন তাঁরা। সেই আর্জি মেনে ভ্রাতৃদ্বিতীয়ার দিন মেনুতে থাকছে ফ্রায়েড রাইস ও চিকেন কষা।

অনুব্রত ইচ্ছাতেই জেলে হবে ভাইফোঁটা, থাকবে বিশেষ মেনু, জানালো জেল কর্তৃপক্ষ

জেল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে ভিতরে কালীপুজোর অনুমতি না দিলেও প্রতিমার ছবিতে ফুল, অঞ্জলি নিবেদন করবেন মহিলা বন্দিরা। জেল সূত্রে জানা গিয়েছে, পাঁচশোরও বেশি বন্দির জন্য বরাদ্দ থাকবে স্পেশ্যাল ওই মেনু (Festival Special Menu)। দুর্গাপূজার (Durga Puja) সময় জেল আধিকারিকেরা চার দিন তিন বেলা মাছ, মাংস, মিষ্টি, খিচুড়ির আয়োজন করেছিলেন।

অনুব্রত ইচ্ছাতেই জেলে হবে ভাইফোঁটা, থাকবে বিশেষ মেনু, জানালো জেল কর্তৃপক্ষ

3 15

অন্যদিকে এবারই প্রথম জেলের কোনও বন্দিকে বোনেরা ফোঁটা দিতে চাইলে তার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে বোনেদের জেল সুপারের কাছে লিখিত আবেদন জানাতে হবে। একসঙ্গে দু’জন করে বোন জেল আধিকারিকদের অফিসে পৌঁছে দু’জন ভাইকে ফোঁটা দিয়ে বেরিয়ে আসবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন