Sukanya Mondal: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনুব্রত কন্যা সুকন্যার নাচ, ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে সিবিআই হেফাজতে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইসময়েই মেয়ের বেনিয়ম নিয়োগের অভিযোগের জবাব দিলেন তিনি। গ্রেফতারির পর এই প্রথম মুখ খুললেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন:বাপের কুকীর্তি জানেন না? সুকন্যা আদালতে উপস্থিত হতেই ধেয়ে এল কটাক্ষের ঝড়

 আর এসবের মধ্যে সম্পত্তি ও চাকরি-বিতর্কের মাঝেই জনপ্রিয় গানের সঙ্গে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের নাচ। সোশাল মিডিয়ায় ভাইরাল নাচের ভিডিও।  ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল/ সেই চুলে বেঁধে দিব লাল গেন্দা ফুল’-এর রিমিক্সের সঙ্গে তিনি নেচেছেন ও সেই নাচ শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনুব্রত কন্যা সুকন্যার নাচ, ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনুব্রত কন্যা সুকন্যার নাচ, ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’

ভিডিওতে দেখা যাচ্ছে নীল শাড়ি পরা সুকন্যা নাচছেন ঘরের মধ্যে ৷ গান বাজছে বছর দুয়েক আগে তুমুল জনপ্রিয় হওয়া সেই রিমিক্স গান ৷ ২০২০ সালের ১০ জুন ফেসবুকে তাঁর প্রোফাইলে তিনি শেয়ার করেছিলেন নিজের নাচ ৷  আর সেই ভিডিও আজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনুব্রত কন্যা সুকন্যার নাচ, ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল’

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনুব্রত কন্যা সুকন্যার নাচ, ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল’
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনুব্রত কন্যা সুকন্যার নাচ, ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল’

গতকালই স্কুলে চাকরিতে বেনিয়মের অভিযোগে সুকন্যা মণ্ডল-সহ ৬ জনকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।অনুব্রত কন্যার বিরুদ্ধে অভিযোগ, টেট পাস না করেই প্রাইমারি স্কুলে চাকরি পান সুকন্যা। শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি। বাড়িতেই পাঠিয়ে দেওয়া হত রেজিস্টার। তার প্রেক্ষিতেই অনুব্রত-কন্যাকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর