নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলর সুভাষ বসুর। বুধবার ভোর পাঁচটা নাগাদ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় মৃত্যু মিছিল রাজ্যে, সংক্রমণের তীব্রতা ভাঙল সব রেকর্ড।


গত ২৪ জুলাই অসুস্থ হয়ে পড়েন বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু। জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তারপরই করোনা পরীক্ষা করা হয়।
তাতেই স্পষ্ট হয় যে কাউন্সিলর করোনা আক্রান্ত। সেই অনুযায়ী চিকিত্সা করা হয় তাঁর। তবে তা সত্ত্বেও শেষরক্ষা করা গেল না। বুধবার সকালে বেসরকারি হাসপাতালেই মৃত্যু হল কাউন্সিলরের। তাঁর এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, “করোনা লড়াইয়ের একজন যোদ্ধার জীবনাবসান হল। আমি এই খবরে অত্যন্ত শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে এই সময়ে রয়েছি”।










