নজরবন্দি ব্যুরো: মামলা মোকদ্দমা যেন পিছুই ছাড়ছে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের! এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি পাকিস্তানের আইন মেনে বুশরা বিবিকে বিয়ে করেননি। আর এই অভিযোগ তুলেছেন কে? স্বয়ং বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার ফরিদ মানেকা। তিনি আদালতে ইমরান এবং বুশরা দু’জনের নামেই অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: মণিপুরে নতুন করে সংঘর্ষ, নিহত ১ কুকি গ্রামরক্ষী, নিখোঁজ বহু মেইতেই


অভিযোগ দায়ের করার পর আদালতের তরফে ইমরান খান ও বুশরা বিবির বিবাহের তিনজন সাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের কথা শুনেই মানেকার বক্তব্যের সত্যতা যাচাই করতে চায় আদালত। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পাল্টা অভিযোগ এনেছে, রাজনৈতিক স্বার্থেই ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করতে চাইছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল(এন)।

প্রসঙ্গত, ইমরান খান এখন জেলে। তোষাখানা মামলায় তিনি গ্রেফতার হন। দুবাইয়ের এক ব্যবসায়ীর দাবি ছিল, বিদেশ থেকে উপহার পাওয়া একটি ঘড়ি ইমরান ২০ লক্ষ ডলারে তাঁকে বিক্রি করেছেন। ব্যবসায়ী আরও জানান, ২০১৯ সালে যখন ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন তাঁকে সেই বহুমূল্য ঘড়িটি উপহার দিয়েছিলেন।



পাকিস্তানের আইন মেনে বিয়ে করেননি ইমরান? ফের কাপ্তানের বিরুদ্ধে দায়ের মামলা
ক্ষমতা হারানোর পর থেকেই একের পর এক মামলায় জর্জরিত ইমরান খান। তিন বছরের জেলের সাজার পরেই পাঁচ বছরের জন্য ইমরানের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সে দেশের নির্বাচন কমিশন পিটিআই। যদিও ইসলামাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করেছিল। কিন্তু তারপরও গ্রেফতার হতে হয় ইমরানকে।








