Anand Sharma: ‘আত্মসম্মান জলাঞ্জলি দিতে রাজি নই’, কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা আনন্দ শর্মার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই রয়েছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। তারপরেই রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই ভোটযুদ্ধের লড়াই শুরু হওয়ার আগে একের পর এক ধাক্কায় নাজেহাল কংগ্রেস। হিমাচল প্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা। সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা একটি চিঠিতে আনন্দ শর্মা বলেছেন যে তার “আত্মসম্মান আলোচনা সাপেক্ষ নয়”।

আরও পড়ুনঃ বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, বিস্ফোরক দিলীপ ঘোষ

কয়েকদিন আগেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ দলের সমস্ত পদ ছেড়েছে। সেই পথেই হাঁটলেন আনন্দ। হিমাচলপ্রদেশের কংগ্রেসের সমস্ত দলীয় পদ ছাড়লেন তিনি। তিনি সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠিতে লিখেছেন যে, রাজ্যের পরামর্শ প্রক্রিয়ায় তাঁকে উপেক্ষা করা হয়েছে। তবে আনন্দ নেত্রীকে এটা জানিয়েছেন যে দল ছাড়লেও আসন্ন নির্বাচনে রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাবেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভায় কংগ্রেসের উপনেতাকে ২৬ এপ্রিল হিমাচল প্রদেশে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল। সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে আনন্দ লিখেছেন, “আত্মসম্মান নিয়ে কোনওরকম আপস চলে না। কংগ্রেসের উচ্চস্তরের কোনও বৈঠকে আমায় আমন্ত্রণ জানানো হচ্ছিল না।” এই চিঠি লেখার পরেই দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দেন আনন্দ

‘আত্মসম্মান জলাঞ্জলি দিতে রাজি নই’, কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা আনন্দ শর্মার

'আত্মসম্মান জলাঞ্জলি দিতে রাজি নই', কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা আনন্দ শর্মার
‘আত্মসম্মান জলাঞ্জলি দিতে রাজি নই’, কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা আনন্দ শর্মার

গুলাম নবি আজাদের মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মাও বিক্ষুব্ধ লবির অংশ। কংগ্রেসের G-23 নেতাদের মধ্যেই অন্যতম মুখ এই আনন্দ শর্মা। ফলে একে একে G-23 নেতাদের একাধিক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফার ঘটনা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকেই প্রকাশ্যে এনে দিচ্ছে বলে মত রাজনৈতিক কারবারিদের।

আনন্দ শর্মা ১৯৮২ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। পরাজিত হন তিনি। এরপরে ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাঁকে রাজ্যসভার টিকিট দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত