Dilip Ghosh: বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, বিস্ফোরক দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে একাধিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের সঙ্গে তদন্তে নেমেছে ইডিও। যার জেরে এখন কারাবাসে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী দিনে একাধিক তৃণমূলের নেতাদের নাম জড়াতে চলেছে। এমনটা আশঙ্কার মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলায় সিবিআইয়ের সঙ্গে সে্টিং করা হয়েছিল।

আরও পড়ুনঃ Anubrata Mondal: অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি অভিযান

সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।

বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, দিলীপের মন্তব্যে আলোড়ন 
বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, দিলীপের মন্তব্যে আলোড়ন

তাঁর কথায়, কিছু লোক ছিল তাঁদেরকে হয়তো কিনে নেওয়া হয়েছে। সেটিং করার জন্য। কিন্তু তারপর যেটা আসে, সরকার এবং বিচারব্যবস্থা। বিচারব্যবস্থা কাজ শুরু করেছে তদন্তও হয়েছে। আমার যেটা মনে হয়েছে, অনেক সময় মোমের পুতুল সাবান মাখতে গিয়ে সেও গলে যায়।

তিনি আরও বলেন, আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু কোনও প্রভাব পড়ছিল না। ধরা পড়ছিল না। কারণ সর্ষের মধ্যে ভুত ছিল। জানার পর কিছু অফিয়ারদের পরিবর্তন করা হয়েছে। সবাই বিক্তি হয়। সবার একটা দাম থাকে। কেউ লক্ষে থাকে, কেউ কোটিতে। সেটা সরকার বুঝতে পেরেছে।

বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, দিলীপের মন্তব্যে আলোড়ন 

বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, দিলীপের মন্তব্যে আলোড়ন 
বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, দিলীপের মন্তব্যে আলোড়ন

দিলীপ ঘোষের এহেন মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, দিলীপ কি খুচিয়ে বলে দিলেন যে, সেটিং করে শুভেন্দুকে এফআইআর-এর বাইরে রাখা হয়েছে! কহিঁ পে নিগাহেঁ, কহিঁ পে নিশানা! উনি কি চাইছেন যে, নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে শুভেন্দুকে গ্রেফতার করুক সিবিআই! শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলে এই বিবৃতি দিচ্ছেন দিলীপ। সিবিআই, ইডি কেন্দ্রের অধীনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত