Anubrata Mondal: অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার আমলায় তদন্তে নেমে সিবিআইয়ের নজরে ছিওল অনুব্রত মণ্ডলের সম্পত্তি। সঙ্গে নজরে ছিলেন ঘনিষ্ঠরা। সেখানে প্রথমেই ছিল বোলপুর পুরসভার খালাসি বিদ্যুৎবরন গায়েনের নাম। রবিবার বেলা গড়াতেই অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই এর হানা। শুরু তল্লাশি অভিযান।

আরও পড়ুনঃ ED: নোটবন্দির পর বিপুল টাকা বদল করেন প্রভাবশালীরা, সেদিকেই নজর ইডির

পুরসভার কর্মী বিদ্যুৎ গায়েন সুকন্যার দুই সংস্থার ডিরেক্টর৷ দীর্ঘ দিন ধরে বোলপুরে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ৷ হঠাৎ সম্পত্তি বৃদ্ধির কারণ কী? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার দুই সম্পত্তির অংশীদার অনুব্রত নিজেও৷ তাই টাকা কোথা থেকে আসত সে সম্পর্কে বিদ্যুৎবরণকে জিজ্ঞেস করতে পারে সিবিআই। এমনকি অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর কী সম্পর্ক সবটা জানতে চায় সিবিআই।

অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, শুরু অভিযান 
অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, শুরু অভিযান 

যদিও সিবিআই মনে করছে শুধুমাত্র এই বিদ্যুৎ নয়, আরও অনেকেই এর সঙ্গে যুক্ত। সিবিআইয়ের ধারণা, গরু পাচারের যে টাকা অনুব্রত মণ্ডল পেতেন তা যেত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের পকেটে। আগামী দিনে তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তবে তালিকা মোটেই ছোট হবে না বলেই মনে করা হচ্ছে। এই তালিকায় শীর্ষস্থানীয় একাধিক নেতা যুক্ত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, শুরু অভিযান 

অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, শুরু অভিযান 
অনুব্রতর ছায়াসঙ্গীর বাড়িতে সিবিআই, শুরু অভিযান 

এমনিতেই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আরও চার দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। একাধিক রাইস মিলে অভিযান চালিয়ে যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। তাকে সামনে রেখে শুরু হয়েছে অভিযান। যদিও কয়েকদিন ধরেই বিদ্যুতের পরিবারের তরফে জানানো হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে তিনি কলকাতায় রয়েছেন। গরু পাচার মামলায় এবার কী সিবিআইয়ের নজরে কারা উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত