‘প্রেস্টিজ ফাইটের’ নন্দীগ্রামে ভোট প্রচারের শেষ বেলায় সভা করবেন অমিত-যোগী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার ভোটে এবার সবার চোখ সেই নন্দীগ্রামে। যেখানে ভোটে লড়বেন মমতা ও শুভেন্দু। যেটা এবারের ভোটে সবথেকে প্রেস্টিজ ফাইট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোটগ্রহণ নন্দীগ্রামে। প্রচারের শেষ দিন ৩০ মার্চ মঙ্গলবার। আর এই শেষ বেলার প্রচারে ঝড় তুলতে এবার নন্দীগ্রামে প্রচারে আসছেন অমিত শাহ।

আরও পড়ুনঃ সুদের উপর সুদ নেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।

বিজেপি সুত্রে খবর নন্দীগ্রামের ভিতরে হরিপুরের মাঠে সভা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী।  শুধু অমিতেই শেষ নয়। তার আগে ফের রাজ্যে আসছেন যোগী। তিনিও সভা করবেন নন্দীগ্রামে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনিই যোগী কে আমন্ত্রণ জানিয়েছিলেন নন্দীগ্রামে সভা করারা জন্য।

সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। বিজেপি ও তৃণমূল নন্দীগ্রামে ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে আর যোগীর এই সভা করা জেন তারই প্রমাণ দিল। ফলে এবার নন্দীগ্রাম হয়ে উঠতে চলেছে বাংলার ভোট রাজনীতির অন্যতম স্থান। যা বিজেপির কাছে যেমন গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছেও।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর