সুদের উপর সুদ নেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুদের উপর সুদ নেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। করোনা কালে লকডাউনের সময়ে ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের ঋণের সুদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরে কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়, ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের উপরে সুদ গুনতে হবে না গ্রাহকদের। এই বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায় এই সুবিধা দিতে হবে সকলকে। শীর্ষ আদালতের বিচারপতি  অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ জানায়, শুধু ঋণগ্রহীতাদের একটা অংশকে এই সুবিধা দেওয়ার কোনও যুক্তি  হয়না। এই সুবিধা দিতে হবে সকলক গ্রাহকদেরই।

আরও পড়ুনঃ জঙ্গলমহলে ঘাসফুল ঝড় আটকাতে শেষবেলায় একসাথে প্রচারে শাহ-মিঠুন।

ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে  কেন্দ্র সরকারের অতিরিক্ত ৭৫০০ কোটি টাকা খরচ হতে পারে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, ঋণের কিস্তি স্থগিতের মেয়াদ বাড়ানো যাবে না। ওই ছ’মাসের সাধারণ সুদও মেটাতে হবে ঋণগ্রহীতাদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে ঋণগ্রহীতারা-সহ বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কেন্দ্রও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ বিষয়ে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কর্তা উদয় কোটাক বলেন, “আদালতের এই রায়ের পর মোরাটোরিয়ামের ব্যাপারে রিজ়ার্ভ ব্যাঙ্ক ও বাণিজ্যিক ব্যাঙ্ক স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে।”

২৭ মার্চ ২০২০-তে রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ঋণগ্রহীতাদের মার্চ থেকে অগস্ট পর্যন্ত ঋণের কিস্তি স্থগিত রাখতে পারে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি। আরবিআই-এর ওই ঘোষণা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রশ্ন উঠছিল, তবে কি ওই সময়ের জন্য ঋণগ্রহীতাদের সুদ এবং সুদের উপরে সুদ গুনতে হবে? এরপরই একাধিক দাবি নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, “যে কোনও ধরনের সুদ মকুব করা হলেই আর্থিক শৃঙ্খলা নষ্ট হবে।  কারণ, আমানতে সুদ দেওয়া বন্ধ হয়নি।“

সুদের উপর সুদ নেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। গত বছর অক্টোবরের শুনানিতে সর্বোচ্চ আদালত জানায়, “করোনা অতিমারির সময়ে দেওয়া মোরাটোরিয়ামে গ্রাহকদের সুদের উপরে সুদ গুনতে হলে এই সুবিধা দেওয়ার আসল উদ্দেশ্যই সফল হবেনা।” এ বিষয়ে সর্বোচ্চ আদালতের কড়া অবস্থানের পরেই  কেন্দ্র জানায়, “মোট আটটি ক্ষেত্রে ২ কোটি টাকা পর্যন্ত  ঋণের সুদের উপরে সুদ দিতে হবে না ঋণগ্রহীতাদের। সেই অর্থ গ্রাহকদের ঋণের অ্যাকাউন্টে দিয়ে দেবে ব্যাঙ্ক। আর কেন্দ্র সেই টাকা মিটিয়ে দেবে ব্যাঙ্কগুলিকে। যাতে কেন্দ্রে খরচ হবে মোট ৬৫০০ কোটি টাকা।”

এই মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য, “শুধু আটটি ক্ষেত্রকে এবং ২ কোটির ঋণে এই সুবিধা দেওয়ার কোনও যুক্তি নেই। সুবিধা দিতে হবে ব্যাঙ্কের সমস্ত ঋণগ্রহীতাদের।” এদিন আদালত জানিয়েছে, “কারও সুদের উপরে সুদ নেওয়া হয়ে থাকলে তা ফিরিয়ে দিতে হবে ব্যাঙ্কগুলিকে। অথবা পরবর্তী কিস্তির সময়ে সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে। কিন্তু মোরাটোরিয়ামের মেয়াদ বাড়ানো যাবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেয় ব্যাঙ্ক। শুধু তাই নয় সামগ্রিক সুদ মকুবের আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।”সুদের উপর সুদ নেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর