নাড্ডার সফরে ধুন্ধুমারের পরই বাংলায় অমিত। কৈলাসকে ফোন মোদির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নাড্ডার সফরে ধুন্ধুমারের পরই বাংলায় আসছেন অমিত শাহ। সামনেই ২১শে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তর্কের পরিসর থেকে সরে রাজনৈতিক ময়দানে অশান্তির আকার নিচ্ছে। বৃহস্পতিবারই ডায়মন্ডরহারবার যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের উপর হামলা করে দুস্কৃতীরা। হালমার ফলে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকের গাড়ির কাচ ভেঙে ভেঙে যায় এবং তাঁরাও আহত হন।

আরও পড়ুনঃ সাথে ১১ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড, লড়াই অব্যাহত বুদ্ধবাবুর।

নাড্ডার সফরে ধুন্ধুমারের পরই রাজ্যে আসছেন অমিত শাহ। চলতি মাসের ১৯ এবং ২০ ডিসেম্বর বাংলায় আসবেন স্বরাষ্ট্র মন্ত্রী। অংশ নেবেন তিনটি দলীয় কর্মসূচীতেও। ইতিমধ্যেই নাড্ডার কনভয়ে হামলা নিয়ে ট্যুইটে সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একেরপর এক বিস্ফোরক ট্যুইট করে চলেছেন তিনি। তিনি বলেন, ” বিজেপি-র সভাপতি জেপি নড্ডাজির উপর আক্রমণ খুব নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই হিংসার জন্য বাংলার সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে।”

অন্যদিকে গতকালই নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। পরে রাজ্যপাল খোঁজ খবর নিয়ে এদিন সাতসকালে কেন্দ্রকে রিপোর্ট পাঠান। সেই রিপোর্ট পাওয়ার পর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্র কে! পাশাপাশি নাড্ডার সফরে ধুন্ধুমারের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন কৈলাস বিজয়বর্গীয় কে। কৈলাস প্রধানমন্ত্রীকে ঘটনার বিবরন জানান।

উল্লেখ্য, নভেম্বরের শুরুতেই রাজ্যে আসে অমিত শাহ। ফলে দুদিনের বঙ্গ সফরে এসেই বাঁকুড়া যান। সেখানকার এক আদিবাসী পরিবারের সঙ্গে দুপুরে মধ্যাহ্নভোজ সারেন। এর পাশাপাশি সেখানে গিয়ে বিরসা মুন্ডার গলা মাল্যদান করেন তিনি৷ ফলে এরপরেই তাঁর এই সফরকে কেন্দ্র করেই গড়ে ওঠে রাজনৈতিক তরজা। তৃণমূল দাবি করে এই মূর্তিটি বিরসা মুনৃডার নয় এক শিকারীর মূর্তি। এতে করে অমিত শাহ অপমানই করেছেন বীরসা মুণ্ডাকে, অতএব ক্ষমা চাইতে হবে, দাবি তোলে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর