নজরবন্দি ব্যুরোঃ সাথে ১১ চিকিৎসকের মেডিক্যাল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতে রাখা হচ্ছে না তাঁকে। ডাকলে চোখ খোলার চেষ্টাও করছেন বুদ্ধবাবু। তবে এখনও তাঁকে ভেন্টিলেটরেই রাখা হয়েছে। চিকিৎসায় সাড়া দিছেন বলেও মেডিকাল রিপোর্টে জানিয়েছেন তাঁর ডাক্তার। তাঁর চিকিৎসার জন্য ১১ সদস্যের মেডিকাল টিম তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ মণীশ শুক্লা হত্যাকান্ডে ধৃত আরও ১।
বুধবার শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তির সময় বুদ্ধদেবের অক্সিজেন স্যাচুরেশন ছিল ৭০ শতাংশের কাছাকাছি। বৃহস্পতিবার সেই মাত্রা ঘোরাফেরা করছে ৯২ থেকে ৯৫-এর মধ্যে। শুক্রবার সেই পরিমাণ ছিল ৯৬। ১০০ শতাংশের কাছাকাছি থাকলে এই মাত্রা স্বাভাবিক বলে মনে করা হয়। তাঁকে রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে।
তাঁকে বিভিন্ন ধরনের ইন্টার ভেনাস ফ্লুইড দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডও। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেও তাঁকে দক্ষিন কলকাতার উডল্যাণ্ড হাসপাতালেই ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্টের কারনে। সেবার মাত্র ৩ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। চিকিৎসকরা তখন জানিয়েছেন নিউমোনিয়ার সংক্রমন প্রায় কমে গেছে।
রক্তচাপ এবং পালস রেট একদম স্বাভাবিক, শরীরে বেড়েছে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের মাত্রা। তবে আগামী কয়েক দিন আইভি ইঞ্জেকশনের মাধ্যমে তাঁকে অ্যান্টিবায়োটিক দিতে হবে পাশাপাশি চলবে অক্সিজেন, নেবুলাইজার এবং ফিজিও চেষ্ট থেরাপি। গত ১৫ বছর ধরে বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডি-র সমস্যা রয়েছে। যে কারণে দীর্ঘ দিন ধরেই তাঁকে অক্সিজেনের সাপোর্ট নিয়ে থাকতে হয়।
সাথে ১১ চিকিৎসকের মেডিক্যাল, বাড়িতে সারাক্ষণই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সম্প্রতি তাঁকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তখন ধনকড়ে প্রকাশিত ছবিতেও দেখা গিয়েছিল বুদ্ধবাবু শয্যাশায়ী। এখন দেশজুড়ে বাম সমর্থক সহ বুদ্ধদেব ভট্টাচার্যের অগনিত ভক্তদের আশ্বস্ত করে কবে বুদ্ধবাবু ফের তার পরিচিত পাম এভিনিউ এর দু কামরার বইমোড়া ফ্ল্যাটে ফিরে আসেন বুদ্ধবাবু।



