নজরবন্দি ব্যুরোঃ গতবারের লোকসভা নির্বাচনের সময় থেকে এখনো অব্দি প্রায় ১১ বারের ও বেশি দুষ্কৃতী তাণ্ডবের শিকার হয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং সেইসঙ্গে একাধিক বার বোমা বাজিও চালানো হয় তার বাড়ির সামনে। সেইমত আজ সকালেও সিআরপিএফ দের পাহারারত অবস্থায় থাকার দেড়ফুটের দূরত্বে ফের ছোড়া হয় বোমা। যারফলে বারংবার অর্জুন সিং এবং তাঁর ছেলে পবন সিংয়ের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।


এই ঘটনার কিছু সময় পরেই ফোন করে অর্জুন সিং ও তাঁর ছেলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খবর নেন অমিত শাহ। সেই পরিপ্রেক্ষিতে বারাকপুরের এই সাংসদ বলেন, “অমিত শাহ ফোন করে খবর নিয়েছেন। এবার আমার সেল্ফ ডিফেন্সের সময় এসেছে। নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে।” যা নিয়ে চরমে উঠেছে রাজ্য রাজনীতি।

বর্তমানে ওয়াই প্লাস ও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয় সাংসদ অর্জুন সিং ও তাঁর পুত্র তথা বিধায়ক পবন সিং কে। তারপরেও কিভাবে দেহরক্ষীদের নজর এড়িয়ে বোমাবাজি চালাছে দুষ্কৃতীরা তা নিয়েই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর বারাকপুরের পুলিশ কমিশনারেট শ্রীহরি পাণ্ডে বলেন, এই ঘটনায় আপাতত দুইজনকে আটক করা হয়েছে। এবং বাকিদের খোঁজ চালু রেখেছে পুলিশ। তবে মনে করা হচ্ছে চায়ের দোকানের হাতাহাতি কে কেন্দ্র করেই এই ঘটনার সুত্রপাত ।


বোমাবাজির ঘটনায় অর্জুন কে ফোন অমিত শাহের, সমালোচনা রাজ্যপালের
তবে পুরো ঘটনাটির তদন্তের জন্য প্রয়োজন পড়লে সিআইএসএফ-কেও জিজ্ঞাসাবাদ করার কথা ও উল্লেখ করেন বারাকপুরের এই ডিসি। পাশাপাশি বোমাবাজির এই ঘটনার তীব্র সমালোচনা করে রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লেখেন, ” রাজ্যে যে এখনও হিংসা অব্যাহত, সাংসদের বাড়িতেই সাতসকালে বোমাবাজিতেই প্রমাণ হল। এর থেকে ভয়ঙ্কর আর কী আছে!”







