“খেলার সময় মহিলাদের শরীর উন্মুক্ত হয়ে যায় তাই খেলার সঙ্গে যুক্ত থাকা দরকার নেই”, ফতোয়া তালিবানদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘানি সরকারের পতনের পর আফগানিস্থানে গঠিত হয়ে গেল তালিবান সরকার। আর দেশের গদিতে বসে আফগানিস্তানের তালিবান সরকার ঘোষণা করতে শুরু করলো একের পর এক নিষেধাজ্ঞা। আজ দেশের মহিলাদের খেলাধুলার উপর নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার।

আরও পড়ুনঃ ডিগ্রির কোনো মূল্য নেই, মত তালিবান শিক্ষামন্ত্রীর

তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রিকেট সহ যেকোন খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের শরীর উন্মুক্ত হয়ে যায় আর তাই কোন খেলার সঙ্গে আফগান মহিলাদের আর যুক্ত থাকা দরকার নেই। তালিবানের কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এই ফতোয়ার কথা জানায়।

তবে তালিবানি দের মহিলাদের ওপরে এই ফতোয়া প্রথম নয়। এর আগেও মহিলাদের বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য নিয়ম জারি করা হয়েছিল । যেমন কেবলমাত্র মহিলা শিক্ষিকারাই ছাত্রীদের পড়াতে পারবেন।

সেটা যদি সম্ভব না হয় তবে কোন বয়স্ক শিক্ষক যার পূর্ববর্তী কোন চরিত্রের খারাপ দিক নেই তারা পড়াতে পারবেন ছাত্রীদের। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই সাথে বসতে পারবে না ছাত্রী এবং ছাত্র। মাঝখানে অবশ্যই পর্দা থাকতে হবে, এবং প্রত্যেক মহিলাকে বোরখা ও নিকাব পড়তেই হবে।

“খেলার সময় মহিলাদের শরীর উন্মুক্ত হয়ে যায় তাই খেলার সঙ্গে যুক্ত থাকা দরকার নেই”, ফতোয়া তালিবানদের

ফলে তালিবানি যুগে আফগানিস্তানের মহিলাদের অন্যান্য বিষয়ের সাথে খেলাধুলার অবস্থা ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তিত সেই দেশের মহিলা ক্রীড়াবিদরা। আর এই সমস্যা বা এই ফতোয়ার শেষ কোথায় সেটা নিয়েও চিন্তিত দেশের মহিলারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত