নজরবন্দি ব্যুরোঃ আফগান প্রদেশে তালিবদের ক্ষমতা দখলের সপ্তাহ দুয়েকের মধ্যেই আমূল পরিবর্তন এসেছে দেশের অভ্যন্তরে। বিশেষত সেখানে বসবাসকারী মহিলাদের জীবনযাপন সহ শিক্ষা লাভের ক্ষেত্রে জারি করা হয়েছে বিশেষ নিয়ম। সেই নিয়ম অনুসারে আগের মত আর একসঙ্গে পাঠ গ্রহন করতে পারবেনা আফগান ছেলে-মেয়েরা।
আরও পড়ুনঃএবার কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস!


এক্ষেত্রে ক্লাস রুমের মাঝামাঝি একটি পর্দার সংযোজন ঘটিয়ে একপ্রান্তে পুরুষ ও অপর প্রান্তে মহিলা শিক্ষার্থীদের বসার কথা আগেই বলা হয়েছিল। তবে এবার নয়া মত করলেন তালিব শিক্ষামন্ত্রী।

আফগানিস্থানের নব নিযুক্ত শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরউল্লাহ মুনির মতে, স্নাতকোত্তর বা পিএইচডি বর্তমানে দেশে কোনো রকমের মূল্যই রাখে না। কারন আফগান মোল্লাদের কাছে এই ডিগ্রি না থাকলেও তারা আজ গোটা বিশ্বে সমাদৃত হয়েছে, তাই এগুলি খুব একটা জরুরি নয়।
তিনি আরও বলেন, ” দেশে যে সমস্ত মোল্লা ও তালিবান নেতারা রয়েছেন কিংবা যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে পিএইচডি বা স্নাতকোত্তর তো দুরস্ত, নূনতম হাই স্কুলের ডিগ্রিটুকুও নেই। কিন্তু তবুও আজ তাঁরা বিশ্ব সেরা।”


ডিগ্রির কোনো মূল্য নেই, মত তালিব শিক্ষা মন্ত্রীর
বর্তমানে তালিব শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে শিক্ষাবিদ মধ্যে তাঁদের একাংশের মতে, শরিয়ত আইনের মাধ্যমে দেশ শাসন করতে গিয়ে দেশের নারীদের শিক্ষালাভের ও জীবনযাপনের ক্ষেত্রে এক অদৃশ্য গণ্ডির সৃষ্টি করেছে তালিব নেতা ও মন্ত্রীরা। তার উপর তাদের এই ঘোষণা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা সেদিকেই নজর রয়েছে সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



