মুখোমুখি দুই হভিওয়েট, দক্ষিণ ২৪ পরগণায় একই দিনে সভা অমিত- মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখোমুখি দুই হভিওয়েট, পাখির চোখ বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে। ইতিমধ্যে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। প্রায় প্রতিদিনই সভা আর পাল্টা সভা চলছে রাজ্যে। কেন্দ্রীয় মন্ত্রীরা একের পর এক সভা করেচলেছেন বঙ্গে। এবার দক্ষিণ ২৪ পরগণায় একই দিনে সভা করতে চলেছেন শাহ ও মমতা।

আরও পড়ুনঃ রেহাই মিলছে না, ডোনার ফেক প্রোফাইলের জন্য এবার লালবাজারের দ্বারস্থ গাঙ্গুলি পরিবার।

Shamim Ahamed Ads

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন দক্ষিণ ২৪ পরগণায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন, ঠিক সেই সময়েই একই জেলায় কর্মী সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে থাকা কালীন দক্ষিণ ২৪ পরগণা সংগঠন সামলেছে শোভন চট্টোপাধ্যায়।

কিন্তু গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরই প্রতিসভা থেকেই তিনি আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসকে। বিজেপি তরফে একাধিক কর্মসূচি চলছে দক্ষিণ ২৪ পরগণায়। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সভা করেছেন এই জেলায়। এবার সেখানে সভা করতে চলেছেন অমিত শাহ। একই ভাবে একাধিক কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে তৃণমূল কংগ্রেসও।

মুখোমুখি দুই হভিওয়েট, ইতিমধ্যে সেখানে সভা ও রোড-শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ ফেব্রুয়ারী পৈলানে দুপুর ১টায় সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই দিনই নেতাজি ইন্দোরে বুথ কর্মীদের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত