পালকি নিয়ে অভিনব ভোট প্রচারে হাওড়ার প্রার্থী অমিতকুমার ঘোষ, কেন পালকি? জানালেন নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বাংলার ভোটের প্রচারে প্রার্থীদের অভিনব পন্থা অবলম্বন করতে দেখা গিয়েছে। যেমন শশী পাঁজা আয়োজন করেছেন সাইকেল মিছিলের। গরুর গাড়ি চেপে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী জাভেদ খান ও চন্দ্রনাথ সিনহা। আর এই সবের মধ্যে এবার প্রচারের নতুন মাধ্যম ‘পালকি’। 

আরও পড়ুনঃ ‘‌টোটাল ভোট’ এর লক্ষ্যে নির্বাচনের আগে নন্দীগ্রামে ‘টিম মমতা’।

- Advertisement -

আর এই পালকি চেপে ভোটের প্রচার করলেন হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের  জনতা দল (ইউনাইটেড)-র প্রার্থী অমিতকুমার ঘোষ। কিন্তু কেন হটাৎ পালকিতে প্রচার? প্রশ্ন শুনে নিজেই জবাব দিলেন প্রার্থী অমিত বাবু। তিনি বললেন “পেট্রোল, ডিজেলের মূল্য যেভাবে বাড়ছে তাতে আর আগামী দিনে মোটরগাড়ি করে কোথাও যাওয়া যাবে না।

লোকজনকে হয়ত ফের পালকিতেই ফিরে যেতে হতে পারে। তাই প্রতিবাদ জানিয়ে এলাকায় পালকি নিয়ে বেড়িয়ে ছিলাম”। তিনি অভিযোগের সুরে  আরও বলেন ‘কেন্দ্র বা রাজ্য, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি আটকাতে দু’‌পক্ষই উদাসীন’।  তবে কি শুধু তেলের দাম বৃদ্ধিতেই এই প্রতিবাদ? না  শুধু তা নয়। এর পিছনে রয়েছে আরও একটি কারণ আর সেটিও বেশ অভিনব  অমিত বাবু জানালেন সেই অন্য কারণ টি।

তিনি বললেন, পালকি নিয়ে এলাকার ভোটারদের আরও একটি বার্তা দিয়েছি আমি , এই কেন্দ্রের বিজেপি বা তৃণমূল প্রার্থী, কেউই এলাকার নয়। বাইরে থাকেন। আমি এই এলাকাতেই সবসময় থাকি। তাই পালকি কাঁধে ভোটারদের বলেছি আপনাদের ভার আমার কাঁধে দিন। বইতে পারব’ । এবার দেখার ব্যাপার এটাই এলাকাবাসী তাঁর এই ভাবনাকে কতোটা সম্মান জানিয়ে ভোট মেশিনে তার প্রতিফলন ঘটায়।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর