উদ্বোধনের আগেই অ্যামাজনে দেদার বিক্রি রামমন্দিরের প্রসাদ! বিপণী সংস্থাকে নোটিস কেন্দ্রের

মানুষকে বিভ্রান্ত করছে অ্যামাজন। কেন্দ্রকে অভিযোগ জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির (Ram Mandir)। এদিকে তার আগেই রামমন্দিরের প্রসাদ দেদার বিকোচ্ছে অ্যামাজনে (Amazon)। এমনই অভিযোগ উঠল নামী অনলাইন বিপণী সংস্থার বিরুদ্ধে। যদিও এই প্রসাদ একেবারেই রামমন্দিরের প্রসাদ নয়, একেবারে সাধারণ মিষ্টান্ন। বিষয়টি প্রকাশ্যে আসতেই অ্যামাজনকে সতর্ক করে নোটিস পাঠাল কেন্দ্র।

আরও পড়ুন: হেফাজতে থেকে কীভাবে চিঠি লিখলেন বালু? ইডিকে পাল্টা প্রশ্ন শংকরের

মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল অ্যামাজনের (Amazon) বিরুদ্ধে। কেন্দ্রকে অভিযোগ জানাল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। তাঁদের বক্তব্য, এখনও উদ্বোধনের আগে দু’দিন বাকী। তার আগে রামমন্দিরের (Ram Mandir) প্রসাদ কীভাবে বিক্রি হতে পারে? মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-এর থেকে অভিযোগ পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিল সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)। নোটিস গেল অ্যামাজনের (Amazon) কাছে।

উদ্বোধনের আগেই অ্যামাজনে দেদার বিক্রি রামমন্দিরের প্রসাদ! বিপণী সংস্থাকে নোটিস কেন্দ্রের

এই নোটিসে কেন্দ্রের তরফে আগামী ৭ দিনের মধ্যে অ্যামাজনকে (Amazon) জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থা যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তা হলে ২০১৯-এর উপভোক্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)। এভাবে গ্রাহকদের বিভ্রান্ত করা উচিৎ নয় বলে সাফ জানিয়েছে কেন্দ্র।

উদ্বোধনের আগেই অ্যামাজনে দেদার বিক্রি রামমন্দিরের প্রসাদ! বিপণী সংস্থাকে নোটিস কেন্দ্রের

উদ্বোধনের আগেই অ্যামাজনে দেদার বিক্রি রামমন্দিরের প্রসাদ! বিপণী সংস্থাকে নোটিস কেন্দ্রের

আসলে, রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উন্মাদনায় ভাসছে গোটা দেশ। যারা অযোধ্যায় পৌঁছতে পারেননি তাঁরা যে কোনও মূল্যে কিনতে চাইছেন রামমন্দিরের প্রসাদ। আর মানুষের এই বিপুল চাহিদা দেখে রামমন্দিরের ‘প্রসাদের’ নামে ফাঁদ পাতছে সাইবার অপরাধীরাও। সব মিলিয়ে, এই মুহূর্তে কেন্দ্রবিন্দুতে রামমন্দির এবং অযোধ্যা।

উদ্বোধনের আগেই অ্যামাজনে দেদার বিক্রি রামমন্দিরের প্রসাদ! বিপণী সংস্থাকে নোটিস কেন্দ্রের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত