Amarta Sen: অমর্ত্য সেনের বাড়ি ভাঙার উদ্যোগ! কড়া পদক্ষেপের সিদ্ধান্ত মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যদি নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ি ভেঙে দেওয়ার উদ্যোগ যদি বিশ্বভারতী নেয় তবে সেখানেই ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজেই জানিয়েছিলেন সেকথা। বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেন, রোজ অমর্ত্য সেনের উপর আক্রমণ নেমে আসছে।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly –র বেঞ্চ থেকে স্থানান্তর, দুটি মামলা শুনবেন বিচারপতি সিনহা

আমি ওদের ক্ষমতার দম্ভ রোজ দেখছি। যদি ওরা অমর্ত্য সেনের বাড়ি ভেঙে ফেলতে চায় তবে আমি সেখানে বসে যাব। আমাকে দেখতে দিন। যদি ওরা এটা করে আমি সেখানে গিয়ে আগে দাঁড়াব। আমি দেখতে চাই কারা বেশি শক্তিশালী। বুলডোজার নাকি মানুষের শক্তি।

19
অমর্ত্য সেনের বাড়ি ভাঙার উদ্যোগ! কড়া পদক্ষেপের সিদ্ধান্ত মমতার

আর এবার এনিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্যের। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নির্দেশ, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় সেক্ষেত্রে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে।

20

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে চন্দ্রনাথ সিনহাকে তিনি নির্দেশ দেন, বিশ্বভারতী যদি জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে সেক্ষেত্রে প্রতীচীর সামনে শান্তিপূর্ণ অবস্থানের। দলের নেতা-কর্মীর পাশাপাশি বাউলদেরও এতে যুক্ত করার কথা বলেন তিনি।

অমর্ত্য সেনের বাড়ি ভাঙার উদ্যোগ! কড়া পদক্ষেপের সিদ্ধান্ত মমতার

22

 

জমিজটের শুরু থেকেই নোবেলজয়ীর পাশে মুখ্যমন্ত্রী। নিজে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে কথা বলেছেন। আক্রমন করেছেন বিশ্বভারতীকে। সব মিলিয়ে বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমি জট চরমে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত