নজরবন্দি ব্যুরো: পুজোর মাসেই পুরোহিত ভাতা, সঙ্গে বাড়ি। নতুন চমক মমতার।গরিব সনাতনি পুরোহিত যারা জীবিকা হিসেবে এই কাজ করেন তারা সারা বছর খুব পুজো পান না। এবার তাদের জন্য মাসে হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যাদের বাড়ি নেই তাদের আবাস যোজনা তে বাড়ি দেওয়া হবে।
পুজোর মাসেই পুরোহিত ভাতা, সঙ্গে বাড়ি। পুজোর মাস থেকেই ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আজ নবান্ন তে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন “৮০০০ পুরোহিত এর তালিকা আমরা পেয়েছি যাদের আর্থিক অবস্থা ভালো নয়। তাদের মাসে ১০০০ টাকা এবং বাড়ি না থাকলে তা দেওয়া হবে।” প্রসঙ্গত এই ঘোষণার কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেন আমাদের রাজ্যে যাঁরা ইমাম আছেন বা মোয়াজ্জেম আছেন, তাঁদের নিয়ে অনেকে বড় বড় কথা বলেন।
তাঁদের ওয়াকফ বোর্ড কেন দেবে! আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাঁরা গরিব পুরোহিত, অনেকেই আমাদের কাছে সমস্যার কথা বলেছেন, সে সব কথা মাথায় রেখে আমরা হাজার টাকা করে মাসে তাঁদেরও দেব। সেইসঙ্গে যাঁদের বাড়ি নেই, তাঁদের বাড়িও বানিয়ে দেব বাংলা আবাস যোজনায়।” তারপরেই পুরোহিতদের জন্য এই ঘোষণা।
পুজোর আগেই যাতে এই ভাতা চালু হয়ে যায় সেই নির্দেশও এদিন তিনি মূখ্যসচিব কে। এই ভাতা পুজোর আগে ও করোনা পরিস্থিতিতে পুরোহিত ইমামদের ভালো সহায়তা করবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে সনাতনী ধর্মের তীর্থস্থান হবে। সে রাজ্য জমি দিচ্ছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে দূর্গাপুজা নিয়েও এদিন মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের পরামর্শ দেন মণ্ডপ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কমিটির সদস্যরা পুজো নিয়ে একটা ‘ভাল’ পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বলেন, “ওঁরা বলেছেন, পুজো প্যান্ডেল খোলা রাখতে। যাতে হাওয়া বাতাস ঢোকে। বদ্ধ না থাকে। নিঃশ্বাস প্রশ্বাসে সুবিধা হবে। জীবাণু থাকলে বেরিয়ে যাবে।”



