নজরবন্দি ব্যুরোঃ আর্থিক দুর্নীতির অভিযোগে চন্ডীপুরের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখ্যোপাধ্যায়কে গ্রেফতার করে চন্ডীপুর থানার পুলিশ। বিধায়ক সোহমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক মহকুমা আদালত। শুধুমাত্র আর্থিক দুর্নীতি নয়, মহিলাদের শ্লীলতাহানি করেছেন সজল। এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ কোনোভাবেই করোনা ভ্যাকসিন নেবেন না, স্পষ্ট জানালেন জোকোভিচ, কিন্তু কেন?


অভিযোগ পাড়ারই এক তরুণীকে শ্লীলতাহানি করে সোহমের আপ্ত সহায়ক। নির্যাতিতা মা জানিয়েছেন, পুজোর সময় মেয়েক প্যান্ডেলের পিছনে নিয়ে গিয়ে নোংরামি করার চেষ্টা করে। জানতে পেরে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ওই দিন মেরে হাত পা ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী হওয়ায় ছেড়ে দেন তাঁরা।
গতকালই গ্রেফতারের সময় বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়েছেন, কাজের কারণে খুব কম সময়ের জন্য চন্ডীপুরে যেতেন তিনি। তাই সমস্ত রকম দায়িত্ব তুলে দিয়েছিলেন সজলের ওপর। সজলকে ভরসা করেছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে বহু মানুষের থেকে টাকা নেন সজল। অভিযোগ, বড় পদ এবং চাকরীর লোভে টাকা নিতেন সজল এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
শুধুমাত্র আর্থিক দুর্নীতি নয়, মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ

অভিযোগ, সোহমের একটি গাড়ি ব্যবহার করতেন সজল। পরে সোহমকে ফিরিয়ে দিতে অস্বীকার করেন তিনি। পরে চাবি এবং গাড়ির বিনিময়ে ৪ লক্ষ টাকা চান ওই ব্যক্তি। এমনকি সোহম পুরো বিষয়টি জেনে গেলো পরে তাঁকে ব্ল্যাকমেল শুরু করেন ওই সজল। এরপরেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সোহম চক্রবর্তী। গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধী শিবির।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



