নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে । শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় ওই এলাকায় । জানা গিয়েছে, রেস্তরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় । সোহমের অভিযোগ, রেস্তরাঁর মালিক তাঁকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেন ।
আরও পড়ুন: থামছেন না দিলীপ, এবার যোগ দিলেন তথাগত, রাজ্য বিজেপি তে বিদ্রোহের আগুন



তারপরই সোহম ওই মালিকের গালে চড় কষিয়ে দেন বলে অভিযোগ। মারধরের কথা স্বীকার করে নিয়েছেন সোহমও। যদিও তাঁর দাবি, ওই রেস্তরাঁর মালিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁকে গালিগালাজ করার পর তাঁর ‘মাথাগরম’ হয়ে যায়।
এর পরেই তিনি তাঁকে চড় মারেন। তবে আনিসুলের পাল্টা দাবি, তিনি অভিষেককে গালিগালাজ করেননি। অভিষেকের প্রতি শ্রদ্ধা রয়েছে তাঁর। সোহম নিজের দোষ ঢাকতে অভিষেকের নাম ব্যবহার করছেন বলেও জানিয়েছেন আনিসুল।


রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ অভিনেতা তথা বিধায়ক সোহমের বিরুদ্ধে

এই ঘটনার পর টেকনোসিটি থানার পুলিস এসে ওই রেস্তরাঁ মালিক ও ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যায়। কিছু সময় পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখছে টেকনোসিটি থানার পুলিস।







