Alia Bhatt: একরত্তিকে নিয়ে ঘুম উড়ল আলিয়ার, কেন ক্যামেরার থেকে দূরেই রাখতে চান কন্যাকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড তারকারা সবসময় তাদের সন্তানদের আড়ালেই রাখতেই পছন্দ করেন। প্রিয়াঙ্কা চোপড়া, অনুস্কা শর্মা, সোনাম কাপুর সহ অনেকেই এখনও পর্যন্ত তাদের সন্তানদের ক্যামেরার সামনে আনেনি। আর এবার সেই তালিকায় নাম লিখলেন আলিয়া ভাট । তিনি মা হয়েছেন ৬ই অক্টোবর।  

আরও পড়ুন: চোখ থাকবে থ্রিলারেই ,রুপালি পর্দার পর এবার ওটিটিতে আসছে ‘চুপ’

চলতি বছর নভেম্বর মাসের পয়লা সপ্তাহেই তাঁর কোল আলো করে কাপুর পরিবারে লক্ষ্মীর আগমন ঘটেছে, আর এর মধ্যেই মাস না পেরতেই সন্তানকে ভালভাবে মানুষ করার চিন্তায় ঘুম উড়েছে আলিয়া ভাটের।  কারণ তাঁর মনে  এখন একটাই প্রশ্ন, জনসমক্ষে এত স্পটলাইটের মাঝে মেয়েকে কীভাবে বড় করব?

একরত্তিকে নিয়ে ঘুম উড়ল আলিয়ার, কেন ক্যামেরার থেকে দূরেই রাখতে চান কন্যাকে?
একরত্তিকে নিয়ে ঘুম উড়ল আলিয়ার, কেন ক্যামেরার থেকে দূরেই রাখতে চান কন্যাকে?

আর এপ্রসঙ্গে ইতিমধ্যেই তিনি বাপের বাড়ি, শ্বশুরবাড়ির সকলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন।  সম্প্রতি এক ম্যাগাজিনের সঙ্গে কথোপকথনে আলিয়া এমন উদ্বেগ প্রকাশ করেন। জানান, প্রেগনেন্সি পিরিয়ডের সময় থেকেই তিনি ঘনিষ্ঠদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। অভিনেত্রীর কথায়, “আলিয়া ভাটের সন্তান পরিচয়ে মানুষ হোক আমার সন্তান, এটা আমি চাই না।”

একরত্তিকে নিয়ে ঘুম উড়ল আলিয়ার, চিন্তা কি করে মেয়েকে বড় করবেন? 

alia 2 1এছাড়াও তিনি আরও বলেন, “আমি কোনও আশা রাখি না। বা কোনও ছকা চিন্তাধারণা রাখি না। কারণ তার অন্যথা হলে আমি নিজেই দুঃখ পাব। তাই সন্তান যা হতে চায়, তার ওপরই ছেড়ে দেওয়া ভাল।” উল্লেখ্য  চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর-আলিয়া। জুনে তারকা-দম্পতি জানান, তাঁরা মা-বাবা হতে চলেছেন। নভেম্বরে শুরু হল তাঁদের জীবনের আরও এক নতুন অধ্যায়। আপাতত একরত্তিকে নিয়ে দিন কাটছে তাঁদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর