হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে আজ মঙ্গলবার, বজরংবলী অর্থাৎ মহাবলি হনুমানের পুজো করার প্রথা রয়েছে। শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, প্রতি মঙ্গলবার হনুমানের আরাধনা করলে, ভক্তদের প্রতি খুশি হয়ে নিজের আশীর্বাদ বর্ষণ করেন বজরংবলী। আর হনুমানজির আশীর্বাদ যার উপর থাকে, তাকে কোনও বিপদ আপদ স্পর্শ করতে পারে না। এমনকি শনির অশুভ নজরও বজরংবলীর ভক্তদের কাবু করতে পারে না। দেখে নিন আজ মঙ্গলবার, ১৩ই অগাস্ট ২০২৪, কোন কোন রাশির জাতকদের ভাগ্য চকচক করবে হনুমানজির কৃপায়।
বৃষ রাশিঃ আজকের দিনটি খুব শুভ প্রমাণিত হবে। সমাজে সম্মান বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। অর্থভাগ্য খুব ভাল, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আজ হনুমানজির নাম জপ করলে সুখবর পেতে পারেন দিন শেষের আগেই। আজ কিছু দান করুন, সেই দান কয়েক গুণ হয়ে ফিরতে পারে আপনার জীবনে। ব্যবসায়ীদের জন্যে আজকের দিনটি অত্যন্ত শুভ। শিক্ষার্থীরা সাফল্য পাবেন। তবে বৃষ রাশির জাতকরা আজ বিতর্ক এড়িয়ে চলুন। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে সন্ধ্যে বেলায়।


মিথুন রাশিঃ আজ বজরংবলীর আশীর্বাদ বর্ষণ হবে মিথুন রাশির জাতকদের উপর। অর্থাভাব কেটে যাবে অথবা প্রচুর অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি খুঁজছিলেন যারা তাঁদের জন্যে আসতে পারে সুখবর। চাকুরীজীবীদের জন্যেও আজ শুভদিন। অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষ আজ আপনার কাজে খুশি হয়ে সম্মান জ্ঞাপন করতে পারেন। পদোন্নোতির যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে ঝামেলা কেটে যাবে আজ। ভালবাসার মানুষ আজ নিজের ভুল বুঝতে পারবে এবং অশান্তি ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে। সব মিলিয়ে মিথুন রাশির জাতকদের জন্যে এজকের দিনটি অত্যন্ত শুভ।
কর্কট রাশিঃ আজ আপনার শুভ সংখ্যা ৭৭, সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ করবেন আপনি। ব্যবসায় সমস্যা বৃদ্ধি পাবে দিনের শুরুতে, কিন্তু সন্ধ্যের মধ্যেই তা কেটে যাবে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে তাই সতর্ক থাকুন। ব্যবসায় সামান্য ঝুঁকি থাকলেও ব্যাপক ভাবে লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে আজ। দাম্পত্য কলহ মিটে যাবে। চাকুরীজীবীরা সুখবর পেতে পারেন। কর্মযোগে দূর স্থানে নিখরচায় ভ্রমনের সম্ভাবনা রয়েছে। আর্থিক দুরবস্থা কেটে যাবে আজ। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন।
সিংহ রাশিঃ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। পেশাগত জীবনে আপনার কাজের প্রশংসা করা হবে। পরিবারের কোনো সদস্যের বিয়ে ঠিক হয়ে যাবে আজ। প্রেম হীন জীবনে আজ প্রেমের দারুন যোগ রয়েছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি রোমান্টিক ডিনার বা নাইট ড্রাইভের পরিকল্পনা করতে পারেন। এতে প্রেম জীবনে সুখ আসবে। আচমকাই অর্থ প্রাপ্তি হবে আজ। যারা চাকরি খুজছেন তাঁদের জন্যে শুভদিন।


কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন গাড়ি কেনার জন্য শুভ দিন। কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে হঠাৎ করেই অন্যত্র যেতে হতে পারে। আপনি কিছু কাজের জন্য চাপে থাকবেন। বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে আপনার কর্মক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে পারেন। আপনার মন অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আপনি অস্থির থাকবেন। স্ত্রীর কাছ থেকে সারপ্রাইজ উপহার পেতে পারেন।
(বিঃদ্রঃ- রাশিফল মেলা বা না মেলার জন্যে নজরবন্দি কর্তৃপক্ষ দায়ী নয়। নজরবন্দির মতে রাশিফল একটি বিশ্বাস। যা আগামীর বার্তা দিতে পারে বলে মনে করেন অনেকে, কিন্তু রাশিফল মিলবেই এমন কোন গ্যারান্টি নেই।)







