আজকের রাশিফল: মাসিক শিবরাত্রিতে বজ্র যোগ, মহাদেবের কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৫। চাঁদ ধনু রাশিতে এবং সূর্য মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা ত্রয়োদশী তিথি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৫। চাঁদ ধনু রাশিতে এবং সূর্য মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ রাত ৮টা ৩৪ মিনিটের পর চতুর্দশী শুরু হবে। দিনটি বিশেষ কারণ আজ মাসিক শিবরাত্রি, যা মহাদেবের আরাধনার জন্য বিশেষ শুভ। এছাড়াও, হর্ষণা যোগ ও বজ্র যোগ আজকের দিনের বিশেষ বৈশিষ্ট্য। মূলা নক্ষত্র ও পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাবও থাকবে।

এই গ্রহগত অবস্থান এবং যোগের প্রভাব বিভিন্ন রাশির জাতকদের ওপর বিভিন্নভাবে পড়তে পারে। কিছু রাশি আজ লাভবান হবে, আবার কিছু রাশি নানা সমস্যার সম্মুখীন হতে পারে। বিস্তারিত রাশিফল জানুন এবং নিজের দিনের পরিকল্পনা করুন। মাসিক শিবরাত্রিতে বজ্র যোগ, মহাদেবের কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির। জানুন আজকের রাশিফল।

আজকের মেষ রাশিফল (Aries): ধন সঞ্চয়ের জন্য উপযুক্ত দিন। আয়ের সুযোগ বৃদ্ধি পাবে, তবে মানসিক অস্থিরতা থাকতে পারে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য বা বিচ্ছেদের যোগ। মা-এর স্বাস্থ্যের প্রতি নজর দিন। ঠান্ডা লেগে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে।

আজকের বৃষ রাশিফল (Taurus): কর্মক্ষেত্রে উন্নতির যোগ। দীর্ঘদিনের চাকরি পাওয়ার আশা আজ পূরণ হতে পারে। ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ব্যবসায় নতুন ঝুঁকি এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিবাদ হতে পারে।

আজকের মিথুন রাশিফল (Gemini): আজ গোপন শত্রুর কবলে পড়তে পারেন। আত্মীয়দের সঙ্গে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার না করাই ভালো। শরীর খুব একটা ভালো থাকবে না। চর্মরোগ বা চোখের সমস্যা দেখা দিতে পারে। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন।

আজকের কর্কট রাশিফল (Cancer): শরীর-স্বাস্থ্য নিয়ে আজ চিন্তায় থাকতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়বে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। আয় ভালো হলেও তরল দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়।

আজকের সিংহ রাশিফল (Leo): অতিরিক্ত খরচের সম্ভাবনা। বাড়ি নির্মাণ বা মেরামতের জন্য খরচ হতে পারে। প্রেম নিবেদনের জন্য আদর্শ দিন। প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলুন। বন্ধুদের জন্য অর্থব্যয় হতে পারে।

আজকের কন্যা রাশিফল (Virgo): ভ্রাতৃস্থানীয় কারও কারণে ক্ষতি হতে পারে। গৃহঋণ পাওয়ার সম্ভাবনা। অহেতুক বিবাদে জড়াবেন না। ব্যবসায় সুখবর আসতে পারে। নিশ্চিত প্রাপ্তিতে সাময়িক বাধা আসতে পারে।

আজকের তুলা রাশিফল (Libra): বাক সংযম রাখুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। আয় বুঝে ব্যয় করুন। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রে আইনি সমস্যায় পড়ার সম্ভাবনা।

আজকের বৃশ্চিক রাশিফল (Scorpio): রোগভোগের সম্ভাবনা বেশি। উত্তেজিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় মোটামুটি ভালো দিন। অধঃস্তন কর্মচারীর কারণে সমস্যা হতে পারে। কাউকে ঋণ দেবেন না।

আজকের ধনু রাশিফল (Sagittarius): আজ প্রচুর খরচ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। কোনও বন্ধুর দ্বারা উপকার পাবেন। দাম্পত্যে অশান্তি আসতে পারে। ভাতৃস্থানীয় কারও কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা।

আজকের মকর রাশিফল (Capricorn): প্রাপ্তি ক্ষেত্রে বাধা আসতে পারে। পাওনা টাকা আটকে যাওয়ার সম্ভাবনা। বড় ভাই বা বোনের সমস্যায় জড়াতে পারেন। অগ্নিজাত দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগতে পারেন।

আজকের কুম্ভ রাশিফল (Aquarius): ভাগ্য আপনার পক্ষে থাকবে। বাড়ি সংক্রান্ত সুখবর পাবেন। কর্মক্ষেত্রে শত্রুতার মুখোমুখি হতে পারেন। ইলেকট্রিক বা অগ্নিজাত দ্রব্য থেকে সতর্ক থাকুন। চর্মরোগের সমস্যা বাড়তে পারে। আয় বাড়ার সম্ভাবনা।

আজকের মীন রাশিফল (Pisces): নতুন কোনও কাজ শুরু করা এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে অর্থব্যয় হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় লাভের যোগ। তীর্থস্থান ভ্রমণের সম্ভাবনা। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত