হিরণের ছবি বিতর্কে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অজিত মাইতি, আসল সত্যিটা কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে প্রকাশ্যে আসে তৃণমূল নেতা অজিত মাইতি ও হিরণের একটি ছবি। বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে ওই ছবি। তবে হিরণ এতদিন চুপই ছিলেন। শনিবার নীরবতা ভাঙেন অভিনেতা। সাংবাদিক বৈঠকে মুখ খোলেন তাঁর দলবদলের জল্পনা নিয়ে।

আরও পড়ুনঃ দেবের প্রজাপতিতে এনামুলের টাকা! বিপদে পড়তে পাড়েন মিঠুনও, বিস্ফোরক হিরণ

হিরণের ছবি বিতর্কে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অজিত মাইতি, আসল সত্যিটা কী?

প্রথমেই তিনি সাফ জানিয়ে দেন, যে ছবি প্রকাশ্যে এসেছে, তা পুরোপুরি ভুয়ো। হিরণের দাবি, প্রযুক্তির ব্যবহার করে ভুল ছবি ছড়ানো হয়েছে। এভাবে আরও অনেক কিছুই প্রকাশিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু যার সঙ্গে হিরণের ওই ছবি সেই পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতি ওই ছবি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

হিরণের ছবি বিতর্কে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অজিত মাইতি, আসল সত্যিটা কী?

এক প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যমকে ঐ তৃণমূল নেতা বলেন, ও এক হাজারটা প্রেস কন্ফারেন্স করতে পারে তা কী যায় আসে? আজ প্রেস কন্ফারেন্স করে কাল তৃণমূলে আসবে না তার কি গ্যারান্টি আছে? ও যে অভিষেকের কাছে গিয়েছিল তা তো সত্যি। ছবিটা সত্যি।

হিরণের ছবি বিতর্কে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অজিত মাইতি, আসল সত্যিটা কী?

21 4

অভিষেক যে ওঁকে বলেছেন, হিরণ তোমার কথা শুনলাম। বিজেপিতে থাকতে পারছো না, বুঝলাম। কাউকে নেওয়া হবে কি নেওয়া হবে না তা নিয়ে আমাদের দলে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা কাউকেই এখন নিচ্ছি না। যখন প্রয়োজন হবে তখন ডেকে নেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত